নীলফামারীতে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ রিমন চৌধুরী. ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের এক মন্দিরে দিপু চন্দ্র রায় (২২) নামে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। দিপু টুপামারী ইউনিয়নের শালমারা শাহপাড়া গ্রামের যোগেশ চন্দ্র রায়ের ছেলে।
দিপুর পরিবারের বরাতে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, বিগত ২০১৫ সালে পুলিশ বাহিনীতে কনষ্টবল পদে যোগদান করেন দিপু রায়। তিনি ঢাকা মেট্রোপলিটনে কর্মরত ছিলেন। ছয় মাস আগে সদরের পলাশবাড়ি ইউনিয়নের তরুণীবাড়ি গ্রামের রতেশ্বর রায়ের মেয়ে গৌরী রায়কে বিয়ে করেছিলেন দিপু। কালীপূজার ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন তিনি। সে ছুটি শেষ হয় শনিবার (২১ অক্টোবর)। রোববার (২২ অক্টোবর) চাকরীতে যোগদানের লক্ষ্যে ঢাকাগামী বাসের টিকিট কাটার কথা বলে শনিবার সন্ধায় তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। টিকিট কেটে তিনি বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেও পায়নি।
দিপুর বাবা যোগেশ চন্দ্র জানান, সোমবার বিকেলে এলাকাবাসীর মুখে জানতে পেরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে (বুড়ি মন্দির) দিপুর ঝুলন্ত লাশ দেখতে পাই।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে তা বের করতে জোর তৎপরতা চলছে। ঘটনাস্থল থেকে দিপুর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নীলফামারী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নীলফামারী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed