নবীগঞ্জে ৫ পলাতক আসামী গ্রেফতার
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত হতে সোমবার ভোর রাত পর্যন্ত নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পাঁচ জন পলাতক আসামীবে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতরা হলো- নহরপুর গ্রামের মনর মিয়ার ছেলে মোশারফ মিয়া(৪০), নিজ আগনা এলাকার হুসাই উল্লাহ’র ছেলে ছাতির মিয়া (৩৫), আনিছ উল্লাহ (৪৫), তাহিরপুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বদরুল মিয়া(৩২), নোয়াপাড়া এলাকার নজির আলী’র ছেলে মাহিদ মিয়া(৩১) । সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed