‘এলিয়েন’ দেখতে হবে জেলিফিশের মতো
বৈশাখী নিউজ ডেস্ক: এলিয়েন বা ভিন গ্রহের ‘মানুষ’ দেখতে কেমন? তা জানতে কৌতূহলের শেষ নেই বিশ্বের মানুষদের। অবশ্য কল্প-বিজ্ঞান ঘরানার সিনেমায় আমরা দেখতে পেয়েছি ভিনগ্রহের ‘মানুষ’রা দেখতে আকৃতিতে ছোট ও সবুজ।
বিশ্বের বহির্জীবনের চেহারা কি হবে তা নিয়েও নিশ্চিত কিছু বলার উপায় নেই।
তবে এবার ব্রিটিশ বিজ্ঞানী ড. ম্যাগি অ্যাডরিন-পোকক শুনিয়েছেন ভিন্ন কথা। তিনি বলছেন, গ্রহান্তরের জীব দেখতে মোটেও বিজ্ঞান-কল্প সিনেমার মতো হবে না; বরং তারা হবে দেখতে বিশাল ‘জেলিফিশের’ মতো এবং নিচের দিকটা হবে কমলা রঙের।
ব্রিটিশ এ বিজ্ঞানী উপগ্রহ বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি আরও জানিয়েছেন, জেলিফিশের মতো দেখতে হলেও এরা সাগরে বসবাস করবে না বরং বৃহস্পতির মতো কোনও গ্রহের স্থলভাগে থাকবে এবং ভেসে বেড়াবে।
আমাদের চারপাশে জীবনের যে ব্যাপক সমারোহ দেখতে পাই তার সবই কার্বনভিত্তিক। কিন্তু, গ্রহান্তরের এসব প্রাণী মোটেও কার্বনভিত্তিক হবে না। বরং এগুলি হবে ‘সিলিকন’ ভিত্তিক।
তারা ‘ত্বক’বা ‘চামড়া’র মধ্য দিয়ে আলো গ্রহণ করবে এবং বিশাল মুখ-গহ্বর দিয়ে তারা আবহমণ্ডল থেকে রাসায়নিক উপাদান টেনে নেবে।
দেহের তলদেশ কমলা বর্ণের হওয়ায় রক্তিম আবহ-মণ্ডলের শিকারি প্রাণীদের ফাঁকি দিতে পারবে।
তাদের দেহ হবে পেঁয়াজ আকৃতির এবং অনেকটা গরম বাষ্পপূর্ণ বেলুনের মতো কাজ করবে, প্রয়োজনে তা গ্যাস টেনে নেবে বা ছেড়ে দেবে। ফলে সহজেই উঁচুতে উঠতে বা নিচে নামতে পারবে।
তবে এ ধরনের বহির্জীবনের সঙ্গে মানুষের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করেন এ বিজ্ঞানী।
অবশ্য, গ্রহান্তরের জীবন বা মানুষ নিয়ে বিশ্ববাসীর কৌতূহল কখনই থেমে থাকবে না। নিত্য নতুন গবেষণা চলছে ও চলবে। কেউ কেউ মনে করেন, অনেক উন্নত জীবন-ব্যবস্থা বা সভ্যতা হয়তো গড়ে তোলা হয়েছে গ্রহান্তরের কোনো এক প্রান্তরে।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed