Main Menu

সিলেট নগরীর পশ্চিমাঞ্চলে গ্যাস লাইনে ক্রুটি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় শনিবার দুপুর থেকে গ্যাস সংযোগ লাইনে ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে অনেক গ্রাহক গ্যাস সংযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন।
জালালাবাদ গ্যাসের ডেপুটি ম্যানেজার শফিকুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমারগাঁও ডিআরএসে ত্রুটির কারণে নগরীতে গ্যাস সংযোগে কিছুটা ত্রুটি দেখা দিয়েছে। বেলা পৌনে তিনটায় এ প্রতিবেদককে তিনি জানান, লাইনের ত্রুটি সারাতে গ্যাসের একটি টিম কাজ শুরু করেছে। ত্রুটি সারাতে দুই ঘন্টা সময় লেগে যেতে পারে বলে জানান তিনি।
নগরীর বাগবাড়ি এলাকার বাসিন্দা ও পিডিবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম জানান, শনিবার দুপুর থেকে তিনি আকস্মিক গ্যাসের সমস্যায় পড়েছেন। গ্যাস না থাকায় তারা দুপুরের রান্না-বান্না করতে পারেননি। এ কারণে তাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। এছাড়া, নগরীর দরগা মহল্লা এলাকার কিছু গ্যাস লাইনে ত্রুটি দেখা দিয়েছে বলে স্থানীয় একজন গ্রাহক জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed