ঢাবি’র ‘খ’ ইউনিটের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন
বৈশাখি নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে।
আগামীকাল ২২ অক্টেবর, রোববারের পরিবর্তে এ সাক্ষাৎকার আগামী ২৯ অক্টোবর রোববার থেকে শুরু হবে।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন কার্যালয় থেকে আজ শনিবার এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
পরিবর্তিত সাক্ষাৎকারের সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট এবং কলা অনুষদের ডিন কার্যালয়ের নোটিশ বোর্ডে দেখা যাবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed