Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে থামছে না হামের উপসর্গে মৃত্যু। শেষ ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গে দুই শিশুর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে টানা তিন দিনে সিলেটে মারা গেলো ৭ শিশু। এই ৭ জন নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন, বাকিরা উপসর্গে। শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৃথক সময়েRead More


নাইজারের বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানী নিয়ামেতে অবস্থিত এই কৌশলগত বিমানবন্দরটিতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি গুলি চালায় আল-কায়েদা ঘনিষ্ঠ নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জেএনআইএম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফজরের নামাজ শেষে হঠাৎ বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। বিমানবন্দরটি দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর ভেতরে একটি সামরিক ঘাঁটিওRead More


মৌলভীবাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিতা রুদ্র পাল (৩৩) গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্বামী পিন্টু রুদ্র পালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করে। এ সময় পিন্টু রুদ্র পাল ধারালোRead More


সুনামগঞ্জে ৯৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় এক হাজার ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দানকারী এক যুবক ও তার সহযোগীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান বলেন, গত বুধবার (১৭ জুন) রাতে উপজেলার সীমান্ত গ্রাম পুরান লাউড়েরগড় মাদ্রাসার সামনে নাজমুল হাসান হিমেল নামে ওই যুবক এবং তার সহযোগী সোহাগ আহমদকে জনতা আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নাজমুল হাসান হিমেল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আর সোহাগ আহমেদও একই এলাকার বাসিন্দা। স্থানীয়দেরRead More


দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (১৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বেRead More


দেশে আবারও ভূমিকম্প অনুভূত

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আবারও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। দেশের বিভিন্ন এলাকা বিশেষ করে ভারতের সীমান্তবর্তী কিছু অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে। হঠাৎ এই কম্পনে কিছু এলাকার মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, চলতি জুন মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো কেঁপেRead More


এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর-ঘড়ি ব্যবহারে নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক : আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর এবং হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ। নির্দেশনায় নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। বুধবার (১৭ জুন) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা নির্ধারিত মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেবে ক্যাসিও ব্র্যান্ডের ঋী-৮২ গঝ, ঋী-১০০ গঝ, ঋী-৫৭০ গঝ, ঋী-৯৯১ গঝ, ঋী-৯৯১ ঊঢ, ঋী-৯৯১ ঊঝ, ঋী-৯৯১ ঊঝ চষঁং এবং ঋী-৯৯১ ঈড ব্যবহার করতেRead More


কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ-আজারবাইজান

বৈশাখী নিউজ ডেস্ক: পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও আজারবাইজান একে অপরের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে একমত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ টেলিফোনে কথোপকোথনে এই আগ্রহের কথা জানান। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনার সময় বাইরামভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী দুই বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিকRead More


নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভেস্ট পরিহিত অবস্থায় আ: লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নিলক্ষ্যা ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মেঘনা নদী হতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আ: লতিফ (৩৫) নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও কান্দাপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে। স্থানীয়দের তথ্যে এ নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। তবে পুলিশের পক্ষ হতে এ পর্যন্ত ৩ জনের মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান।Read More


সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জনগণের সাথে একের পর এক প্রতারণা করে যাচ্ছে। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে। প্রধানমন্ত্রী যা বলেন ঠিক তার বিপরীত কাজ করেন। তিনি নির্বাচনের সময় গণভোটে ‘হ্যা’ এর পক্ষ প্রচারণা চালিয়েছেন। কিন্তু ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাতিল করেছেন। তারা জাতীয় সরকারের প্রতিশ্রুতি দিলেও একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছেন। মানুষের ভোটাধিকারের ফেরতের অঙ্গিকার করে ক্ষমতায় গিয়ে সরকার নির্বাচনের পরিবর্তে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে ভোটাধিকারকে হরণ করেছেন। প্রধানমন্ত্রী একদিকে বলেন সকলের সরকার,Read More