সুনামগঞ্জে ৯৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় এক হাজার ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দানকারী এক যুবক ও তার সহযোগীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।
তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান বলেন, গত বুধবার (১৭ জুন) রাতে উপজেলার সীমান্ত গ্রাম পুরান লাউড়েরগড় মাদ্রাসার সামনে নাজমুল হাসান হিমেল নামে ওই যুবক এবং তার সহযোগী সোহাগ আহমদকে জনতা আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নাজমুল হাসান হিমেল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আর সোহাগ আহমেদও একই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে করে হিমেল ও তার সহযোগী সোহাগ সীমান্ত এলাকা থেকে ফিরছিলেন। পথে লাউড়েরগড় এলাকার লোকজন তাদের আটক করে তল্লাশি করে। এ সময় তাদের কাছে ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
বিক্ষুব্ধ লোকজন তাদের দোকানের খুঁটিতে বেঁধে মারধর করে। পরে পুলিশে খবর দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, “এলাকার মানুষজন হিমেলকে আটক করে তার কাছে বিপুল ইয়াবা পান। পরে পুলিশ ডেকে ধরিয়ে দেন। সে ভারত থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।
“আমরা তখন এগিয়ে না গেলে জনতা তাকে পিটুনি দিয়ে মেরে ফেলত।”
ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ বলেন, “হিমেল একজন জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনের সময় মিটিং-মিছিল করেছে। তার ভাই তোফায়েল আহমদ বিশ্বম্ভরপুর উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম সদস্যসচিব। হিমেল ইয়াবার চালানসহ বুধবার রাতে তাহিরপুরের লাউড়েড়গড় সীমান্তে আটক হয়েছে। ৫ আগস্টের পর মামলা দিয়ে অনেক নীরিহ মানুষকে সে হয়রানি-নির্যাতন করেছে।”
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের একজন বাসিন্দা বলেন, “৫ আগস্টের পর হিমেল মাদকবিরোধী সংগঠনও তৈরি করে। এর আড়ালে সে নিজেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। কেউ প্রতিবাদ করলে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মামলার মাধ্যমে হয়রানি করত। ফলে এলাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলত না।”
বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান বলেন, “হিমেলের বিরুদ্ধে মাদকবিরোধী সংগঠনের ব্যানারে মাদক কারবারের অভিযোগ আছে। বৃহস্পতিবার দুপুরে হিমেল ও সোহাগকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।”
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed