Main Menu

সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভা অনুষ্টিত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জনগণের সাথে একের পর এক প্রতারণা করে যাচ্ছে। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে। প্রধানমন্ত্রী যা বলেন ঠিক তার বিপরীত কাজ করেন। তিনি নির্বাচনের সময় গণভোটে ‘হ্যা’ এর পক্ষ প্রচারণা চালিয়েছেন। কিন্তু ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাতিল করেছেন। তারা জাতীয় সরকারের প্রতিশ্রুতি দিলেও একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছেন। মানুষের ভোটাধিকারের ফেরতের অঙ্গিকার করে ক্ষমতায় গিয়ে সরকার নির্বাচনের পরিবর্তে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে ভোটাধিকারকে হরণ করেছেন। প্রধানমন্ত্রী একদিকে বলেন সকলের সরকার, অপরদিকে ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রেও শুধু দলীয় লোকদের মনোনীত করছেন। বিরোধী মতের কারণে অনেক সুবিধাভোগীলে বঞ্চিত করেছেন। যা পুরনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ছাড়া কিছু নয়।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

Manual7 Ad Code

মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, এডভোকেট আলিম উদ্দিন, ড. মাওলানা এএইচএম সোলায়মান, ক্বারী মাওলানা আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম মজুমদার, নাজির আহমদ ও মু. শাহেদ আলী প্রমূখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতা পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিল, বিএনপি ক্ষমতায় গিয়ে সেই স্বপ্ন ধুলিস্মাৎ করেছে। তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে চায়। প্রশাসন-বিচার বিভাগ থেকে শুরু করে বিশ^বিদ্যালয় এমনকী শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে সরকারের নগ্ন দলীয়করণের ফলে মেধাবীরা কোনঠাসা হয়ে পড়ছেন। ছাত্র-জনতা এদেশে আর কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার সুযোগ দিবেনা। এব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদেরকে আর্ত-মানবতার কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। মানুষের দুর্ভোগ লাঘবে পাশে থাকতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code