বৈশাখী নিউজ ২৪
জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় ১,৯০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম বেউর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত আব্দুল হাসিব (৪০) উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত হাছন আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল খলাছড়া ইউনিয়নের পশ্চিম বেউর এলাকার জকিগঞ্জ-শেওলা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল হাসিবকে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাঁকে ঘটনাস্থলRead More
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলার আসামি ও ছাত্রলীগ নেতা সৈয়দ জাহিদুর ইসলাম রাকিব (২২)-কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রাকিব উপজেলার কদমরসুল গ্রামের সৈয়দ মুজিবুল ইসলামের ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং জনমনে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়েওRead More
ভারতের সীমান্তহত্যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন: কুলাউড়ায় পাটোয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারের কুলাউড়ায় শরিফপুর ইউনিয়নে এনসিপি আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের কোন ধর্মীয় পরিচয় নেই। তাদের পরিচয় তারা বাংলাদেশী। আর বাংলাদেশী হিসেবেই তারা নির্মমতার শিকার হন। নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, সীমান্তে নিহতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর বা সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ী। তিনি সীমান্তে হত্যা বন্ধে বিজিবিকে আরও কঠোর হওয়ার আহবান জানান এবং সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিকRead More
মালয়েশিয়া ও চীনে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। এর আগে বাংলাদেশ সময় বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী। সঙ্গে আছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীরা। এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হন। তবে প্রধানমন্ত্রীর সফর এবং দেশে ফেরা নিয়ে কোনো শোডাউন বাRead More
শাহজালাল রহ. মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ জুম’আ সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টের সামনে ‘সিলেট সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি জুলাই মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক জোবায়ের আহমেদ তোফায়েল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন আহমদ,এনসিপি সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সল আহমেদ,বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি রুহুল আমীন,Read More
সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
স্পোর্টস ডেস্ক: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা স্টেডিয়াম ভেন্যুতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাসব্যাপী কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী তরুণ ফুটবলারদের মাঝে আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন বয় খ্যাত সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়Read More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় পৌর শহরের কাঁচাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৪টার দিকে নদী সংলগ্ন খেওয়াঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি ডাঙায় তুলে আনে। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। মরদেহটিতে পচন ধরে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সুপারRead More
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে। বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা-১১ (১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। সড়ক-মহাসড়কে কোনো চালক আইন অমান্য করলে বা বিভিন্ন ধারা লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি তার লাইসেন্স থেকে অতিরিক্ত শাস্তি হিসেবে এই দোষসূচক পয়েন্ট কর্তন করা হচ্ছে। বর্তমানে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস)Read More
সিলেটে হাম-উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। ৯ মাস বয়েসি এ শিশু সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার (২৬ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৬২ জন হামে আক্রান্ত ও সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বিভাগজুড়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৬২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়েরRead More
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী জোড়া ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। শুক্রবার (২৬ জুন) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টা বা ‘গোল্ডেন উইন্ডো’র সময় পার হওয়ার আগেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তবে উদ্ধার অভিযান এখনো অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে গভীর আশঙ্কাRead More


