Main Menu

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলার আসামি ও ছাত্রলীগ নেতা সৈয়দ জাহিদুর ইসলাম রাকিব (২২)-কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাকিব উপজেলার কদমরসুল গ্রামের সৈয়দ মুজিবুল ইসলামের ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং জনমনে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়েও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Share





Related News

Comments are Closed