ভারতের সীমান্তহত্যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন: কুলাউড়ায় পাটোয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারের কুলাউড়ায় শরিফপুর ইউনিয়নে এনসিপি আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।
সভায় নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের কোন ধর্মীয় পরিচয় নেই। তাদের পরিচয় তারা বাংলাদেশী। আর বাংলাদেশী হিসেবেই তারা নির্মমতার শিকার হন।
নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, সীমান্তে নিহতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর বা সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ী। তিনি সীমান্তে হত্যা বন্ধে বিজিবিকে আরও কঠোর হওয়ার আহবান জানান এবং সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন।
এসময় এসসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, সীমান্তে যখন একের পর এক হত্যাকান্ড চলছে তখন সরকার নীরব ভূমিকায় রয়েছে। সরকারের পক্ষ থেকে হত্যাকান্ডের কোন প্রতিবাদ করা হচ্ছে না।
সম্প্রতি কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী যুবক মুজিব আলী হত্যার প্রতিবাদে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে এনসিপি আয়োজিত এক সভায় এসব কথা বলেন তারা।
সভায় সংগঠনের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্প্রতি সীমান্তে নিহত মুজিবের কবর জিয়ারত করেন এবং নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সাথে কথা বলেন।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed