বৈশাখী নিউজ ২৪
বিশ্বনাথে গাছ থেকে পড়ে তরুণের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে পড়ে মোহাম্মদ আলী (২৫) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের সিদ্দিক আলীর বড় ছেলে। তিনি স্থানীয় ভুরকী বাজারে বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সহযোগিতা করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশে থাকা কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে ওঠেন মোহাম্মদ আলী। এ সময় হঠাৎ অসাবধানতাবশত গাছ থেকে পাশের ঘরের পাকা ছাদের ওপর পড়ে আঘাত প্রাপ্ত হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেRead More
নরসিংদীতে সড়কের পাশে ময়লার স্তুপ থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মধাবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তুপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। সে পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতো। সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রবিবার বিকালে মোবাইলে কারো সাথে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত, পরে আর বাড়ি ফেরেনি সে। রাতে খোঁজখোঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে নরসিংদী- মদনপুর সড়কেরRead More
শ্রীমঙ্গলে প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেশন
শ্রীমঙ্গল প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান সংকটের এই সময়ে প্লাস্টিক দূষণ পরিবেশের অন্যতম বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যা পৃথিবীর সব মানুষের মোট ওজনের চেয়েও বেশি। উৎপাদিত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার (রিসাইকেল) করা সম্ভব হলেও অবশিষ্ট অংশ মাটি, নদী ও সমুদ্রে জমে পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে পরিবেশবাদী সংগঠন ‘ইকো ক্রাফট শ্রীমঙ্গল’ একটি সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে। রবিবার (২৮ জুন) দুপুরে শ্রীমঙ্গলের বিষামনি উচ্চ বিদ্যালয়েRead More
সিলেট-ঢাকা পথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, আহত মোহাম্মদ আজাদ সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসের ‘ঢ’ বগিতে যাত্রা করছিলেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছানোর আগমুহূর্তে কলেজপাড়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালার কাঁচ ভেঙে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় ট্রেনের ভেতরেই লুটিয়ে পড়েন। পরে সহযাত্রীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।Read More
ট্রাক উল্টে খালে পড়ে দুই যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের খালে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত অহাব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই ইউনিয়নের মো. ফরহাদ মিয়ার ছেলে আরশাদ (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনলাখপীর-চারগাছ সড়ক দিয়ে একটি ট্রাক যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুই যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরRead More
ভারতের তিন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ- সিলেটের কাছাকাছি তিনটি এলাকায় সোমবার (২৯ জুন) ভোরে মৃদু ভূমিকম্প হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার কাছাকাছি সময়ে ভারতের মেঘালয়, মণিপুর ও অরুণাচল প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন এবং উৎপত্তিস্থলের কেন্দ্রRead More
তাহিরপুর সীমান্তে বৈদেশিক মুদ্রা মদ বিয়ারসহ নারী আটক
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের মাদকের হাট বড়গোপ টিলা থেকে বৈদেশিক মুদ্রা মদ বিয়ার জব্দ করেছে পুলিশ।রবিবার (২৮ জুন) জব্দ তালিকা প্রণয়ণ শেষে আটক এক নারী সহ তিন মাদক কারবারির নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন, তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্তের মাদকের হাট বড়গোপ টিলার আলী রহমানের স্ত্রী গ্রেফতার জামেনা খাতুন, একই গ্রামের কালা মিয়ার ছেলে পলাতক আসামী রফিকুল ইসলাম, আব্দুল খালেকের ছেলে পলাতক আসামী সাদির মিয়া। রবিবার সকালে তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ বাদী হয়েছে ১৭ বোতল বিদেশি মদ, ১৪ ক্যান বিয়ার, বাংলাদেশিRead More
সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৭৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই শিশুর বয়স ছিল ৭ মাস। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। এই শিশুকে নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। এরমধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উসর্গে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৭৪ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী- চলতি বছরের ১ জানুয়ারিRead More
দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সোমবার (২৯ জুন) ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকেRead More
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হানিফ শেখ (২২) উপজেলার পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অভিযুক্তের নাম সুমাইয়া আক্তার (২২)। তাদের বাড়ি ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকায়। তবে সম্প্রতি তারা হোগলাডাঙ্গী সদরদী গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে তারা বদিউজ্জামানের বাড়িতে ভাড়া ওঠেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। রোববার রাতেও তাদের মধ্যেRead More


