বৈশাখী নিউজ ২৪
জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৫
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির উত্তরাঞ্চলের শহর স্টাডেতে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খবর: ইউরো নিউজ। সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি যুবকেন্দ্রে এ গুলির ঘটনা ঘটেছে। তবে এ তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। স্টাডে শহরটি হামবুর্গ শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ ঘটনার পরতা স্টাডে পুলিশ ওই এলাকায় বড় পরিসরে অভিযান শুরু করেছে। এক সতর্কবার্তায় পুলিশ জনসাধারণকে ওই এলাকা ছেড়েRead More
সিকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত
সিকৃবি সংবাদদাতা: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” — এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ বিশেষজ্ঞ, আইনবিদ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’রRead More
অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস
বৈশাখী নিউজ ডেস্ক: কালো টাকা সাদা করার সুযোগ বাতিলসহ একাধিক সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদে এটি কণ্ঠভোটে পাস হয়। পাস হওয়া অর্থবিল-২০২৬ এ কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পাশাপাশি ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা হয়েছে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন নম্বর। এর আগে, বিলটির ওপর সংসদ সদস্যদের আনা জনমত যাচাইয়ের প্রস্তাব এবং বিলের সাধারণ নীতি নিয়ে দীর্ঘ ও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের আর্থিক প্রস্তাবগুলো কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনRead More
ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি অর্থবছরে আয়ের ওপর অন্তর্বর্তী সরকার যে করমুক্ত আয়সীমা নির্ধারণ করেছিল সেখানে রেখেই আগামী করবর্ষের করের হার বাজেটে প্রস্তাবি করেছিল বিএনপি সরকার; সেখান থেকে সরে এসে ২৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে একজন ব্যক্তির ৪ লাখ টাকা পর্যন্ত আয়ের জন্য তাকে কোনো আয়কর দিতে হবে না। এর পরের তিন লাখ টাকার জন্য ১০ শতাংশ হারে আয়কর দিতে হবে; তাতে মূল্যস্ফীতির এই সময়ে সীমিত আয়ের মানুষের ওপর করের বোঝা রয়েই গেল। এর আগে করমুক্ত আয়সীমা পার হওয়ার পরের ধাপেRead More
সুনামগঞ্জে ২দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে আবু কাওছার মোছাদ (১৩) নামের এক মাদরাসাছাত্র দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫ টায় সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদরাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। নিখোঁজ আবু কাওছার মোছাদ পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের নানু মিয়া তালুকদারের ছেলে। সে ছাতক সদর ইউনিয়নের তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। নিখোঁজের ভাই আবু সাঈদ তালুকদার জানান, মোছাদ তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদরাসা থেকে বাড়িতে ছুটিতে এসেছিল। গত শনিবার আসরের নামাজ প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করার পর ছাতকবাজারগামী একটিRead More
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪
স্বাস্থ্য ডেস্ক: সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে এবং শনাক্ত রোগী বেড়ে পাঁচ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬ জন,Read More
কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্পসারণ অধিদপ্তর কমলগঞ্জ উপজেলা’র আয়োজনে সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত রায় এর সঞ্চালনায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, জেলা বিএনপি’র সদস্য মো. দুরুদRead More
সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে ২৯ জুন সোমবার সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে আইওয়াশবিহীন অভিযান পরিচালনার আওয়াজকে সামনে রেখে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে বেলা সোয়া ১১টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জমায়েত, বেলা সাড়ে ১১টায় কোর্ট পয়েন্ট হতে সিটি পয়েন্ট হয়ে সিলেট সিটি কর্পোরেশন পর্যন্ত মিছিল, বেলা পৌণে ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও দুপুর ১২টায় সিলেটRead More
নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের ইনামবাঐ (শেখের গাঁও) গ্রামে পুকুরের পানিতে ডুবে তাকরিম চৌধুরী (সাড়ে ৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা দুলাল চৌধুরীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ২৮ জুন (রোববার) দুপুরে বাড়ির আঙিনা থেকে শিশুটি নিখোঁজ হলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খুঁজেও তার সন্ধান না পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যেRead More
সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সোমবার (২৯ জুন) মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করে শহরের আলফাত স্কয়ার মূল পয়েন্ট এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। যেখানে শহরের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন একাত্মতা পোষণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন- অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুর বখত বহলুল, বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন, প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, আইনজীবী খলিল রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুলRead More


