সুনামগঞ্জে ২দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে আবু কাওছার মোছাদ (১৩) নামের এক মাদরাসাছাত্র দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫ টায় সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদরাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
নিখোঁজ আবু কাওছার মোছাদ পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের নানু মিয়া তালুকদারের ছেলে। সে ছাতক সদর ইউনিয়নের তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
নিখোঁজের ভাই আবু সাঈদ তালুকদার জানান, মোছাদ তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদরাসা থেকে বাড়িতে ছুটিতে এসেছিল। গত শনিবার আসরের নামাজ প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করার পর ছাতকবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তাকে তুলে দেন তার বাবা। সড়কের আকিজ প্লাস্টিক লিমিটেড এলাকায় নেমে মধুকোনি রাস্তা ধরে তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদরাসায় যাওয়ার কথা ছিল তার। গত কয়েক মাস ধরে সে এভাবেই একাই মাদরাসায় যাতায়াত করছিল।
এদিকে মাদরাসায় পৌঁছে মোছাদ বাড়িতে ফোন না করায় পরিবারের লোকজনের মনে সন্দেহ জাগে। একপর্যায়ে মাদরাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে পরিবার জানতে পারে, তাদের সন্তান প্রতিষ্ঠানে পৌঁছায়নি। এরপর থেকেই আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। ছেলের কোনো সন্ধান না পেয়ে পরিবারের অপেক্ষার প্রহর যেন আর কাটছে না।
পারিবারিক সূত্র জানায়, হারিয়ে যাওয়ার সময় মোছাদের পরনে ছিল পায়জামা, পাঞ্জাবি ও মাথায় টুপি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর: ০১৭৫৪-৯৫৮৪০৪, ০১৭১০-৭১৫৩২৪।
Related News
শনিবার সুনামগঞ্জের যে সব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে পিডিবি বিদ্যুতের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভিRead More
ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
Manual7 Ad Code আনোয়ার হোসেন রনি ছাতক থেকে: অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাRead More



Comments are Closed