বৈশাখী নিউজ ২৪
৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: একীভূত হওয়া শরীয়াহ্ভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় সমাপনী বক্তব্যে এ বিষয়ে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে আপাতত ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। একইসঙ্গে ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস হিসাবের ক্ষেত্রেও ২ লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিক উত্তোলন করা যাবে। অবশিষ্ট টাকা ধাপে ধাপে ফেরত দেওয়াRead More
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে ফের দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (৩০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়াRead More
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সিলেটে পরীক্ষার্থী ৭২ হাজার ৭৪৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন। সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। এ বছর নিয়মিত ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী। বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছাত্রRead More
সিলেট-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাসের ভাড়া কমল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত বাসের ভাড়া কমানো হয়েছে। সোমবার (২৯ জুন) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮০ টাকার পরিবর্তে যাত্রীদের এখন ১৭০ টাকা ভাড়া দিতে হবে। ফলে প্রতি টিকিটে ১০ টাকা সাশ্রয় হবে। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন জকিগঞ্জ-সিলেট রুটের বিআরটিসি বাস কাউন্টারের পরিচালক খায়রুল ইসলাম মুন্সি। তিনি জানান, যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং সাশ্রয়ী গণপরিবহন সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিসি এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন ভাড়া কার্যকর হওয়ায় নিয়মিত যাত্রীরা সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিন পর এই রুটে বাসভাড়া কমানোর সিদ্ধান্তকে স্বাগতRead More
গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, জনতার হাতে আটক স্বামী
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালি বেগম (৫৫) কে ছুরিকাঘাত করে পালানোর সময় স্বামী বিরাজ মিয়াকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে জনতা। সোমবার (২৯ জুন) বিকেলে ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামের এ ঘটনা ঘটে। আটক রিরাজের বাড়ী পার্শ্ববর্তী কাটাবাড়ী ইউনিয়নের সদর কলনি গ্রামের ফয়েজ উদ্দীনের পুত্র। আর স্ত্রী দুলালি বেগম তালুক কানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার কন্যা। পারিবারি কারণে ম্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান দুলালী বেগম। এসময় স্বামী বিরাজ পালিয়ে একটি পাট ক্ষেতে আত্নগোপনRead More
শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সাধক-শিল্পী হ্যারল্ড রশীদের প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে সিলেট নগরের টিবি গেইট এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসের অরবিন্দ দাসগুপ্ত ভবনে চিত্রপ্রদর্শীর উদ্বোধন করেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পী অধ্যাপক আবুল বারাক আলভী, অধ্যাপক নিসার হোসেন ও অধ্যাপক শিশির চক্রবর্তী। হ্যারল্ড রশীদের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘সত্তরে হ্যারল্ড’ নামে তিনদিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘শিল্পী হ্যারল্ড রশীদের সত্তরতম জস্মদিন উদযাপন পরিষদ’ এই আয়োজন করে। প্রবীন সঙ্গীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী আবুল বারাক আলভী বলেন, হ্যারল্ডকে চিনি দীর্ঘদিন ধরে।Read More
গ্রাহক হয়রানি রোধে অতিরিক্ত বিদ্যুৎ বিল তদন্তের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি জুন মাসে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্র থেকে অভিযোগ পাওয়া গেছে যে, অন্যান্য মাসের তুলনায় চলতি জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে। গ্রাহক হয়রানি কমাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেRead More
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসিকে বদলি
বিশেষ প্রতিনিধি: পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করেন। রাকিবুল হাসান জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে রোববার (২৮ জুন) তাকে বদলিপূর্বক জেলার দিরাই সার্কেল অফিসে সংযুক্ত করা হয়। প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ ডিসেম্বর আমিনুল ইসলাম তাহিরপুর থানার ওসি হিসেবে যোগদান করেন। পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, জনস্বার্থে তাহিরপুর থানার ওসিকে বদলিRead More
কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আহাদ (১৫) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আহাদ ওয়ার্কশপের কর্মচারী ছিল। কানাইঘাট সে পৌরসভার দলইরমাটি গ্রামের রিকশাচালক ছালেহ আহমদের ছেলে।আহাদ ইউএনও অফিসের পাশে একটি ভাড়া বাসায় তার নানার সাথে থাকতো বলে জানা গেছে। স্থানীয় সূ্ত্রে জানা যায়, কানাইঘাট উপজেলা রোডে তাজুল ইসলামের মালিকানাধীন একটি ওয়ার্কশপে কর্মচারী হিসেবে কাজ করতো আহাদ। রােববার (২৮ জুন) রাত ৮টার দিকে সেখানে তার বন্ধু পৌরসভার রায়গড় গ্রামের এনাম ভান্ডারীর ছেলেRead More
হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার ২৮ জুন সকাল আটটা থেকে সোমবার ২৯ জুন সকাল আটটা পর্যন্ত) দেশে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে প্রায় সাড়ে ৩ মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেল ৭১৬ শিশু। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ শিশু। এ নিয়ে প্রায় সাড়ে ৩ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো ১ লাখ ১২ হাজার ৬২ শিশু।Read More


