বৈশাখী নিউজ ২৪
ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। সেখানে স্থায়ী সামরিক ঘাঁটি ও ক্যাম্প তৈরির পাশাপাশি স্থানীয় আদিবাসীদের চারণভূমি ও কৃষিজমিসহ বিস্তীর্ণ এলাকা নিজেদের দখলে নিয়েছে তারা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের একটি স্থানীয় আদিবাসী সংগঠন সীমান্ত এলাকায় চীনের এমন বড় ধরনের অনুপ্রবেশ ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের ‘নাহ’ আদিবাসীদের একটি সংগঠন দাবি করেছে, ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ঢুকে চীনাRead More
সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে নিখোঁজ গৃহবধু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় দুই সন্তানকে (ছেলে-মেয়ে) নিয়ে নয়দিন ধরে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ নারী। এতে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করেছেন ওই নারীর স্বামী আজাদ মিয়া। নিখোঁজ তিনজন হলেন- দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্থখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তাদের মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছেলে আজান আহমদ (৩)। জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।তবে বর্তমানে তারা নগরের উপশহর এলাকার বাসিন্দা। জানা যায়, গত ২১ জুন রাতে নিজেদের বাসা থেকে ছেলে ও মেয়েকে নিয়ে বেরিয়ে যান জুলি বেগম। এরপর থেকে তারRead More
কাতারে দূর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ২টার দিকে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়। এর আগে, মঙ্গলবার সকালে কফিনবন্দী পাঁচ প্রবাসীর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুলRead More
মৌলভীবাজারে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের সবার বাড়ি রাজনগর উপজেলার বড়দল গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফেরার সময় প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলে আহত হন ছয় জন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতRead More
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে বা রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়াল। সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম । মারা যাওয়া তিন মাস ১৮ দিন বয়সী শিশু লক্ষণের মৃত্যু হয়। শিশুটি সিলেট নগরীর বাসিন্দা ভানু দাশের ছেলে। মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগেরRead More
বুধবার ব্যাংক লেনদেন বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাংকের সব ধরনের লেনদেন বুধবার (১ জুলাই) বন্ধ থাকবে। বুধবার ব্যাংক হলিডে উপলক্ষে বন্ধ থাকবে লেনদেন। একই সঙ্গে, বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে, বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়। একই দিন বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জ-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে না। কেননা শেয়ারবাজারের প্রায়Read More
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এই মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে তিনটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। প্রসিকিউশনের তদন্ত দল ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের ২৫ মার্চRead More
শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মৌসুমী ফল উৎসব। স্থানীয় মৌসুমী ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহ প্রদান এবং সাংবাদিক, প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। সোমবার (২৯ জুন) রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকারি কাজের ব্যস্ততার কারণে বিনোদনের তেমন সুযোগ হয় না। শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মৌসুমী ফলের এমন সমাহার ও এর স্বাদ উপভোগ করে তিনি আনন্দিত। তিনিRead More
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পার হলেও এখনো ধ্বংসস্তূপে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। সোমবার (২৯ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২২ হাজার ৬১৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে আহত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৮৫৫টি ভবন, যার মধ্যে ১৮৯টি পুরোপুরি ধসে পড়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি লা গুয়াইরাRead More
সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়। এ সময় বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়; প্রিয়জনদের হারিয়ে স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। বিমানবন্দরে প্রয়োজনীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো অ্যাম্বুলেন্সযোগে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। এ সময় নিহতদের শ্রদ্ধা জানাতে ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনেরRead More


