বৈশাখী নিউজ ২৪
সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। নিহত কালাই মিয়ার (৫৫) কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার উপজেরার চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, কালাই মিয়া চারখাই থেকে অটোযোগে শাহগলি যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে জকিগঞ্জ ছেড়ে আসাRead More
সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে সুব্রত সাহা বিকাশ (৩৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে ধলাই নদীর প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। নিখোঁজ সুব্রত লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।সুব্রত পেশায় একজন প্রফেসর ও চিকিৎসক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চার বন্ধু মিলে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে আসছিলেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তারা সাদাপাথর ভ্রমণে যান। দুপুরে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বন্ধুদের মধ্যে তিনজন নদীতে গোসল করতে নামেন। সাঁতারRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
হকৃবি সংবাদদাতা: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী ও সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ সিন্ডিকেটের ৯ম সভা বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১:০০ ঘটিকায় হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ হিসেবে ২৬ সদস্যবিশিষ্ট সিন্ডিকেটের এ সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মলিকুলার বায়োলজি গবেষণাগার, কম্পিউটারRead More
অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সাকিব
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়ন থেকে অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফুয়াদ হাসান সাকিব। জীবিত ফেরত পাওয়ার দাবিতে ধর্মঘর এলাকাবাসীর উদ্যোগে হরষপুর রেল স্টেশনে মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় হবিগঞ্জের মাধবপুর ধর্মঘর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মোঃ ফুয়াদ হাসান সাকিবের মতো একজন যুবক এভাবে নিখোঁজ বা গুম হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। গুমের নেপথ্যে কোনো অপরাধী চক্র বা সিন্ডিকেট জড়িত কি না, তা খতিয়ে দেখতে এবং সাকিবকে দ্রুত উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়েRead More
সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষকদের তালাবদ্ধ রেখে শিক্ষার্থীরা আন্দোলনে
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৬ সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তকে একটি ‘প্রহসনমূলক সিদ্ধান্ত উল্লেখ করে এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সুনামগজ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা ৬ দফা দাবী জানিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে রাজপথে নেমেছে । এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষকদের ভেতরে তালাবদ্ধ রেখে আন্দোলন করছে শিক্ষার্থীরা। হাসপাতাল চালুর সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ ঘোষণার দাবি জানিয়ে ১২ দিন ধরে আন্দোলন করে আসছে তাঁরা। দাবি আদায়ের আন্দোলনে ১২তম দিনে এসে শিক্ষার্থীরা কঠোর আন্দলনে নেমেছেন। কলেজের শিক্ষকদের তালাবদ্ধ রেখে আন্দোলনকারীরাRead More
জকিগঞ্জে ১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ১৭ দিন পার হলেও মাদ্রাসাছাত্র আবদুল্লাহ আল ইমরান (১৮)-এর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ আবদুল্লাহ আল ইমরান উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রাম এলাকার মো. আব্দুল মুতলিবের ছেলে। তিনি উপজেলার মাতারগ্রাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। পরিবারের সদস্যরা জানান, গত ১৫ জুন ২০২৬ সন্ধ্যায় ইমরান নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে তার বাবা মো. আব্দুল মুতলিব গত ১৭ জুন জকিগঞ্জ থানায় একটি সাধারণRead More
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১১৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯টি শিশু। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৩১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশুRead More
এলপিজি সিলিন্ডারের দাম কমলো, ১২ কেজি ১৫২৮ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি জুলাই মাসের জন্য দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এলপিজির দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। এর আগে, সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেই সঙ্গে ওইদিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতিRead More
শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিRead More
সিলেটে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। প্রথম দিনের পরীক্ষায় সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তথ্য অনুযায়ী, সিলেটে নারী পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী পরীক্ষায় বসেছেন। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখাRead More


