Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের জন্য সারাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ওRead More


জৈন্তাপুরে ‘বাঘ আতঙ্ক’, নিখোঁজ ৩ গরুর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর চা-বাগান ও আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকায় বন্য প্রাণীর আক্রমণের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে নিখোঁজ হওয়া তিনটি গরুর মরদেহ পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়েছে। গরুগুলোর শরীরে গভীর আঁচড় ও কামড়ের চিহ্ন পাওয়ায় স্থানীয়দের ধারণা, কোনো হিংস্র বন্য প্রাণীর আক্রমণেই সেগুলোর মৃত্যু হয়েছে। তবে এটি চিতাবাঘ বা অন্য কোনো প্রাণীর আক্রমণ কি না, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে বন বিভাগ। স্থানীয় বাসিন্দাদের জানান, গুচ্ছগ্রাম এলাকা থেকে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০টি গরু শ্রীপুর চা-বাগান, জামটিলা ও খড়মপুড়টিলাসহ আশপাশের পাহাড়িRead More


নারী কাস্টমারের অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল‍্যাকমেইল, ব‍্যবসায়ী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার একটি পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি শাহিন আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গলের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত শাহিন আলী শ্রীমঙ্গল থানার জালালীয়া রোড এলাকার মো: শুক্কুর আলীর ছেলে। ​র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী এবং অভিযুক্ত শাহিন আলী একই এলাকার বাসিন্দা। শাহিন তার ভাড়া বাসায় নারীদের বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করতেন এবং ভুক্তভোগী প্রায়ই সেখান থেকে কেনাকাটা করতেন। গত ১১ ফেব্রুয়ারি ভুক্তভোগী শাহিনের বাসা থেকে জুতো ক্রয় করে নিজ বাড়িতে যান। জুতো ছোট হওয়ায়Read More


বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

পর্যটন ডেস্ক: টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের সুরক্ষায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) থেকে আগামী চার দিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধRead More


সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ বিষয়ে অভিযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সোমবার (৬ জুলাই) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দূতাবাস বলছে, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কারও বিষয়ে অভিযোগ থাকলে বা অপরাধ সংঘটিত হতে দেখলে, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বরে (৯৯৯ ও ৯১১) যোগাযোগ করা যেতে পারে। দূতাবাস সতর্ক করে দিয়ে বলছে, কোনও অবস্থাতেই অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে আটক রাখা এবং শারীরিকভাবে নির্যাতন করার সুযোগ নেই। এটি এ দেশীয়Read More


বাণিজ্য মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তাঁর প্রতিনিধিদলের এক সৌজন্য নাশতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সিলেটের উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান, পর্যটন খাতের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী জানান, আলোচনায় সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন শিল্পের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের উন্নয়নের সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়। এছাড়াRead More


একযোগে ৩৮ বিচারককে বদলি

বৈশাখী নিউজ ডেস্ক: সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জুডিশিয়াল সার্ভিসের আরও ৩৪ বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। রোববার (৫ জুলাই) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিমকোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে সিনিয়র সিভিল জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে জ্যেষ্ঠতাসহ পদোন্নতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তাদের নামের পাশে বর্ণিত নতুনRead More


জকিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের আখাকল্যাণ গ্রামে মাহিনা বেগম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা না হত্যা- তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মাহিনা বেগম বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাদশাহ মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয় জকিগঞ্জ উপজেলার আখাকল্যাণ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে নোমান উদ্দিনের সঙ্গে। তাঁদের তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। নিহতের মামা আবুল হোসেন অভিযোগ করেন- বিয়েরRead More


সাদাপাথরে পরিচ্ছন্নতায় ‘ক্লিন সিটি সিলেটে’র ব্যতিক্রমী উদ্যোগ

বৈশাখী নিউজ ডেস্ক: প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ক্লিন সিটি সিলেট। পর্যটনকেন্দ্রটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি আগত পর্যটকদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান সম্প্রতি সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা। স্বচ্ছ পানির ধারা, সাদা পাথরের বিস্তীর্ণ এলাকা, সবুজ পাহাড় আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ভিড় করেন। তবে অনেক পর্যটকের অসচেতন আচরণে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়ক ও অন্যান্য অপচনশীল বর্জ্যে দূষিত হচ্ছে এ পর্যটনকেন্দ্রের পরিবেশ। এই বাস্তবতায় পরিবেশ সংরক্ষণ ওRead More


এক বছরে ১,৫৭০ কোটি টাকা ভ্যাট আদায় করল সিলেট কমিশনারেট

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরে মূল্য সংযোজন কর (মূসক) খাতে রাজস্ব আদায়ে প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট। গেল অর্থবছরে কমিশনারেটটি ১ হাজার ৫৭০ কোটি টাকা রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে বলে কমিশনারেট সূত্রে জানা গেছে। কমিশনারেট বলছে, ২০২৪-২৫ অর্থবছরে মূসক খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১ হাজার ৩৬২ কোটি টাকা। সেই তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে ২০৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, যা প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি। কমিশনারেট জানায়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। একই সঙ্গেRead More