Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ভারী বৃষ্টি, দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার এইচএসসি, আলিম ও এইচএসসির (বিএমটি) বুধবারের (৮ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এবং দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে ওই দিনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ৮ জুলাইRead More


কানাইঘাটে শ্বশুরবাড়ির লোকজনের হাতে যুবক খুন, গ্রেফতার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে আলোচিত জাহাঙ্গীর আলম (৩০) হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- শামীম উদ্দিন (৪৫), ডালিম উদ্দিন (৩৫) ও তারেক উদ্দিন (২৫)। তাদের কক্সবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ১ জুলাই সন্ধ্যায় কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের সুন্দর করুণা দিঘি সংলগ্ন কালভার্টের দক্ষিণ পাশে একটি কাঁচা সড়কে পারিবারিক বিরোধের জেরে জাহাঙ্গীর আলমের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তার ভায়রা শামীম উদ্দিন, ডালিম উদ্দিন, নাঈম উদ্দিন, তারেক উদ্দিনসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়েRead More


ছাত্রকে বলাৎকারের অভিযোগ, সিলেটে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক আবাসিক ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শরীর মালিশ করানোর বাহানায় নিজের কক্ষে ডেকে নিয়ে ওই কিশোরকে তিনি নির্যাতন করেন বলে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত শিব্বির আহমদ সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামের ‘জামেয়া ইসলামীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা’র প্রধান। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন সকালে হাফিজি শাখার ১৫ বছর বয়সী ওই আবাসিক ছাত্রকে শরীর ম্যাসেজ করানোর কথা বলে নিজের রুমে ডাকেন শিব্বির আহমদ। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলৎকারRead More


কানাইঘাটে সুরমা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদী থেকে নিখোঁজ হওয়া মো. ইকবাল হুসেন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের চান্দের বাজার সংলগ্ন নদী থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইকবাল হুসেন উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মখলিছ মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল গত দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি। মঙ্গলবার দুপুরে সুরমা নদীরRead More


সিলেটে সাইদুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ওসমানী এয়ারপোর্ট এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীর হামলায় মো. সাইদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা মামলার প্রধান আসামি সাহেদ (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাহেদ এয়ারপোর্ট থানাধীন হাজারীবাগ (দলদলি চা বাগানের পাশে) এলাকার নিয়ামত আলীর ছেলে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১টায় এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গত ৫ জুলাই বিকালে মো. সাইদুর রহমান তার দুই সহকর্মী মো. তরিকুল ইসলাম ও মো. আতিক নূরকে সাথে নিয়ে এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগান এলাকায় ঘুরতে যান। এ সময় আসামি সাহেদসহ কয়েকজনRead More


সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া কমানোর দাবি সংসদে এমরান চৌধুরীর

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার (৭ জুলাই) বিকালে সিলেট-৬ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সিলেটে অনেক পর্যটন স্পট রয়েছে। ফলে সারা বছরই দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা থাকে সিলেটে। আমাদের সিলেটে নামে আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও কাজে নেই। এখানে বিদেশি ফ্লাইট সরাসরি আসে না, সিলেট থেকে সরাসারি কোথাও যায় না। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর ভাড়া ডলারের দামের মতো উঠানামা করে। এসব বৈষম্যমূলক অবস্থা থেকে আমরা রেহাই চাই। মাননীয় বিমানমন্ত্রীর কাছে বিষয়টির সমাধান দাবি করছি। কারণ- সড়ক ও রেলপথেরRead More


সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) নগরী শাহজালাল উপশহরস্থ গার্ডেন টাওয়ারে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের এই ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে রোগিগণ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আলমাহির ফেরদৌস, প্রফেসর ড. এন. এম. কিরণ ও ডা. তাহমিনা খালেক এর কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও পিআরপি ,স্টেম সেল ও আকুপাংচার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সময়ে কোমর ব্যথা, ঘাড় ব্যথা,Read More


সিলেট নগরীর ১২নং ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building Urban Resilience প্রকল্পের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন ১২নং ওয়ার্ডের সচিব আব্দুল মালেক। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশিRead More


সিলেটে ২ ব্যবসাপ্রতিষ্ঠানের নকল পণ্য ধ্বংস ও জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, অভিযান চালিয়ে নকল প্রসাধনী বিক্রির অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এক বছর আগে সতর্ক করা হয়েছিল। তখন জরিমানা না করে শুধু সতর্কবার্তা দিয়ে ফিরে গিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল। কিন্তু সেই সতর্কবার্তাকে গুরুত্ব না দেওয়ায় এবার অভিযান চালিয়ে নকল প্রসাধনী বিক্রির অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটেRead More


সিলেটের সৌন্দর্য্যের প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তিনি নগর ভবনে সিসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন এবং সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। সিসিক প্রশাসক রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান। তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিকসেবা এবং নগর উন্নয়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর হাতে সিলেটের ঐতিহ্যবাহী চা-পাতার রেপ্লিকা এবং সিলেটেরRead More