বৈশাখী নিউজ ২৪
শাবিপ্রবিতে খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই রাতে শাবিপ্রবির প্রধান ফটকে খেলা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে যথাশীঘ্র প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপকRead More
রোটারি ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের জন্য আরামদায়ক ও অনুকূল শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার হাজী শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান করেছে রোটারি ক্লাব অব জালালাবাদ ও রোটারি ক্লাব অব সিলেট নর্থ। বুধবার (৮ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি রোটা. লতিফা জাহাঙ্গীর, রোটারি ক্লাব অব সিলেট নর্থের সভাপতি রোটা. কাজী ওমর ফারুক এবং রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিমের সভাপতি ডা. মোস্তফা আহমদ আজাদ মাদানী বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সিলিং ফ্যান তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটরRead More
শাহজালাল মাজারের টাকা দ্বিতীয়বার গণনা হবে ১১ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হজরত শাহজালাল (রাহ.)-এর মাজারের দানবাক্স, ডেকচি ও চান্দুয়ায় জমা টাকা দ্বিতীয়বারের মতো গণনা করা হবে। এর আগে ২২ জুন ৭শ বছরের রেকর্ড ভেঙে জেলা প্রশাসক (সদ্যসাবেক) সারোয়ার আলমের নির্দেশে মাজারের ডেকচি ও দানবাক্স খোলা হয়। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা পরবর্তীতে সোনালি ব্যাংকের একটি নতুন অ্যাকাউন্টে জমা রাখা হয়। এবার আগামী শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দ্বিতীয়বারের মতো দানের টাকা গণনা করা হবে। ওই অর্থও জেলা প্রশাসকের সোনালী ব্যাংকের সেই নির্ধারিত অ্যাকাউন্টে জমা রাখাRead More
সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করেছে ‘উবার’
বৈশাখী নিউজ ডেস্ক: উবার মোটো ও উবার রেন্টালস চালুর পর এবার সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করেছে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার। মঙ্গলবার এক অনুষ্ঠানে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ। এর ফলে সিলেট শহরে বসবাসকারীদের পাশাপাশি ভ্রমণকারীরাও এখন উবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই গাড়িসহ সব ধরনের রাইড ব্যবহার করতে পারবেন। বুধবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উবার বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে উবারের এই নতুন পথচলা শহরের যাতায়াত ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি ব্যবসাRead More
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ১৪ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী ১৪ জুলাই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার। বুধবার (৮ জুলাই) আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন। তিনি বলেন, মামলার আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেছে। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৪ জুলাই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। মামলার আসামীরা হলেন- সাইফুর রহমান, শাহ মো. মাহবুবুর রহমান রনি,Read More
বিশ্বনাথে হাওরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় হাওরের পানিতে ডুবে মাহিদ আলী (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের চাউলধনী হাওরের বেটুয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহিদ আলী উপজেলার ওই ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গ্রামের মৃত সাহিদ আলীর ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার যোহরের নামাজের পর অন্য কয়েকজনের সঙ্গে নৌকাযোগে গবাদিপশুর জন্য ঘাস কাটতে হাওরে যায় মাহিদ। একপর্যায়ে সঙ্গীদের চেয়ে কিছুটা দূরে গিয়ে সে নৌকা থেকে শাপলা তুলতে শুরু করে। এর কিছুক্ষণ পর সঙ্গীরা তার নৌকাটি ফাঁকা অবস্থায় ভাসতেRead More
বিশ্বনাথে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে বিশ্বনাথ পৌরশহরের ভোগশাইল গ্রামের দক্ষিণের হাওরে এঘটনা ঘটে। চার সন্তানের জনক নিহত মেহরাব আলী (৪২) রামপাশা ইউনিয়নের কাটলিপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ। ভোগশাইল গ্রামের বাসিন্দা ও আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী সাহাব উদ্দিন বাবলু বলেন- মেহরাব আলী আমাদের বাড়ীতে সপরিবারে বসবাস করে তিনি দিনমজুরের কাজ করতেন। আজ সকালে মাছ ধরতে হাওরে গেলে বজ্রপাতে নিহত হন তিনি। নিহতের স্ত্রী আয়মনা বগেম বলেন, ভোগশাইল গ্রামে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালালRead More
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের মাসিক সভা অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান প্রেক্ষাপট স্বাধীন দুদক, যৌক্তিক সংস্কার বিষয় নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির মাসিক সভা ৮ জুলাই বুধবার সিলেট নগরীর বন্দর বাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেট তৃতীয় তলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বলা হয় ২৪ এর দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্থার। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গণেভাটের আয়োজন করে। গণভোটে স্বাধীন দুদক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলোর স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়টি উল্লেখ ছিল। সেই লক্ষ্যেই সাধারণ মানুষ গণভোটে অংশ নেয়। কিন্তু আফসোসের বিষয়Read More
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের দড়ি চরিয়াকোনা গ্রামের বাসিন্দা ও ইউনিক পরিবহনের বাস চালক তাজুল ইসলাম রুবেল (৫১) এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নুর মোহাম্মদ (১৫)। দুর্ঘটনায় আহত হওয়ার পর নুর মোহাম্মদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকেRead More
মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত এক জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। মন্ত্রণালয় বলেছে,Read More


