বৈশাখী নিউজ ২৪
ভারতে বন্ধ করে দেওয়া হলো ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় বন্ধ করে দেওয়া হয়েছে ১৩৬ বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ। শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভেতরে মসজিদটি অবস্থিত। সেখানে ঢুকতে মুসল্লিদের এন্ট্রি পাস দেওয়া বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, জাতীয় নিরাপত্তা ও রানওয়ে সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ইতোমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু মসজিদ কমিটি বলছে, আলোচনা চলমান থাকাবস্থায় নামাজের জন্য মুসল্লিদের প্রবেশ বন্ধ করার কোনও প্রয়োজন ছিল না। কলকাতাRead More
সুনামগঞ্জে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের কালিশাকান্দা নয়াপাড়া এলাকায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার পর জয় সরকার (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জয় সরকার ওই গ্রামের বিনয় সরকারের ছেলে। শনিবার (১১ জুলাই) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশের হাওরে নৌকায় করে মাছ ধরতে যায় জয়। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়। ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা নৌকা নিয়ে দীর্ঘ সময় ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার (১২ জুলাই) দুপুরে, প্রায় ২৪ ঘণ্টাRead More
জৈন্তাপুরে ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই শওকত মাসুদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের ডৌডিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৭০ পিস ইয়াবাসহ মো. রুমিন আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত রুমিন আহমদ উপজেলার বগাবিল (পাখিবিল) এলাকার বাসিন্দা। তিনি মো. আজিজুল হকের ছেলে। পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিরRead More
সিলেটে নিখোঁজ যুবকের মরদেহ হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের মাহবুব সারওয়ার রাজন (২৫) নামে এক যুবকের মরদেহ হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের আবুল কালাম (কালু মিয়া) এর ছেলে। রোববার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনের ছবি দেখে শনাক্ত করে তার পরিবার। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকার রেল লাইনের পাশ থেকে রাজনের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, সরকারি একটি চাকরির পরীক্ষায় অংশ নিতে রাজন ঢাকায় গিয়েছিলেন। শুক্রবার পরীক্ষা শেষে তিনি উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটের উদ্দেশেRead More
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে প্রতি ভরি স্বর্ণেরRead More
আশেকানে আউলিয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: আশেকানে আউলিয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। রোববার (১২ জুলাই) সিলেট মহনগরীর উপশহরের ই-ব্লকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আ ম ন জামান চৌধুরীকে সংগঠনের চেয়ারম্যান ও সাংবাদিক হাবিব সরোয়ার আজাদকে মহাসচিব করে ৩৬০ সদস্য বিশিষ্টি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান, সাংবাদিক মুহম্মদ ইলিয়াছ, সেলিম আহমদ সৈয়দ আছলাম হোসেন, জাহাঙ্গীর আলম বিটু, ময়না মিয়া, এ এম মাসুদ চৌধুরী, আবু জাফর মোঃ জমশেদ, মোঃ মুজিবুল হক চৌধুরী, মন্তাজ হোসেন মুন্না, মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী, বিদ্যা রত্নRead More
হবিগঞ্জে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং জাল (চায়না দুয়ারী) ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (১২ জুলাই) উপজেলার জাল বাজার এলাকার একটি গোডাউনে পরিচালিত অভিযানে ৩৬০ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ৯৫ পিস কারেন্ট জালসহ মোট ৪৫৫ পিস নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুলRead More
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত) নতুন করে আরও ৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এনিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১২ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মাহবুবুল আলম। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং হবিগঞ্জের লাখাইRead More
সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা ‘আত্মসাত’, অভিযুক্ত রানা কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মাছুম আহমদ সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (কোতোয়ালী সি আর মামলা নং- ১৩২৯/২৫)। তিনি নগরের ‘ফেইথ এসোসিয়েটস’ নামক একটি স্টুডেন্ট ও ভিজিট ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। মামলার এক নাম্বার আসামি নাহিদুজ্জামান রানাকে বুধবার (৮ জুলাই) কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি নিজেকে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণাRead More
ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশ প্লাবিত হয়ে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান জানান, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বাংলাদেশ রেলওয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের উদ্যোগ নেয় এবং অল্প সময়ের মধ্যেই জানআলীহাট-ষোলশহর সেকশন ট্রেন চলাচলের উপযোগী করে তোলে। এর ফলে আজ রবিবার দুপুর দেড়টায় ঢাকা থেকে ছেড়ে আসাRead More


