জৈন্তাপুরে ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই শওকত মাসুদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের ডৌডিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৭০ পিস ইয়াবাসহ মো. রুমিন আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত রুমিন আহমদ উপজেলার বগাবিল (পাখিবিল) এলাকার বাসিন্দা। তিনি মো. আজিজুল হকের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানার অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।’
Related News
গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরাRead More
সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানিRead More



Comments are Closed