Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আবেদনকারীদেরকে তাদের ভিসা আবেদন ফরমে বাধ্যতামূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তথ্য উল্লেখ করতে নির্দেশনা দেওয়া হয়েছে এ বার্তায়। একইসঙ্গে ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে আবেদন প্রত্যাখ্যান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতাও তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) নিজেদের ওয়েবসাইটে এ বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।Read More


কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনী শমসেরনগর স্টেশন ইউনিটের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রানের প্যাকেট তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। এসময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান, সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগম, ২নংRead More


৫ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা

বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো: আরিফুল্লাহ জেলিন (২৬)। গত ৮ জুলাই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকার কোয়াটার থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার আর খোঁজ মিলছে না। এ ব্যাপারে আরিফুল্লাহ জেলিনের সহকর্মী ধনঞ্জয় কুন্ডু সিলেট বিমানবন্দর থানায় ৯ জুলাই একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। এই জিডির তদন্তে রয়েছেন বিমানবন্দর থানার এসআই অর্জুন চৌধুরী। তিনি আজ সোমবার বলেন, ছুটি শেষে বাড়ি থেকে ফিরে আর কাজে যোগ দেননি জেলিন। ওসমানী বিমানবন্দর এলাকার কোয়াটারে তার সবশেষ অবস্থান শনাক্ত করা গেছে।Read More


ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম ছাত্রশিবিরের রাজনীতি ছেড়েছেন। সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এ বিষয়ে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুইবার সাংগঠনিক পুনর্গঠন (সেটআপ) হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তাঁর বিদায় হয়েছে। বর্তমানে সাদিক কায়েম ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে মাঠপর্যায়ে সমন্বয় ও বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করায় তিনি আলোচনায় আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সারাদশে জামায়াত প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় অংশ নেন। এরRead More


সিলেটে যোগদান করলেন নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকালে তিনি সিলেটে নিজের নতুন কর্মস্থলে যোগ দেন। নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালেই আমি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছি। সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাও এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন জেলা প্রশাসক সকাল ১০টা থেকে অফিস করছেন। জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি দেওয়া গ্রামের গোলাম মাওলাRead More


৭ জেলায় বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

বৈশাখী নিউজ ডেস্ক: অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৩৯ জন। দেশের ৭টি জেলায় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে। সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের ৭টি জেলা বর্তমানে বন্যা পরিস্থিতির শিকার। বন্যাকবলিত এই জেলাগুলো হলো— খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এইRead More


মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় আলম মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফিরে কাপড় পরিবর্তন করছিল ওই শিশু। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডলRead More


১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদ সুরক্ষা দেওয়ার লক্ষ্যে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’ অন্তর্ভুক্ত করা হচ্ছে। সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে এ তথ্য জানায়। টিকাবিষয়ক প্রয়োজনীয় তথ্য; ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে এ টিকা দেওয়া হবে। টিকাপ্রাপ্তির স্থান : দেশের সব স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্র। টিকাদানের নিয়ম : শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এক ডোজ টিকা দেওয়াRead More


নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, শিক্ষার্থীরা পাবেন যেসব সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে নিউজিল্যান্ড। আগামী ২০ জুলাই থেকে দেশটির পাথওয়ে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হবে। নতুন এই নীতিমালার ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পরিকল্পনায় আরও বেশি নমনীয়তা পাবেন, পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে নতুন ভিসার আবেদন ছাড়াই বিষয় পরিবর্তনের সুযোগও মিলবে। ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটিকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলতেই এসব পরিবর্তন আনা হয়েছে। সরকারের উদ্যোগের অংশ হিসেবে ভিসা প্রক্রিয়া সহজ করা এবং উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে নিউজিল্যান্ডের অবস্থান আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমানে পাথওয়ে স্টুডেন্ট ভিসার মাধ্যমেRead More


ইরানে এক ঘণ্টায় ৮ মার্কিন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত রাতে প্রদেশটির অন্তত আটটি শহরে হামলার খবর পাওয়া গেছে। সোমবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রদেশটির নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে জানান, মার্কিন বাহিনী গত কয়েক ঘণ্টায় খুজেস্তানজুড়ে অন্তত আটটি স্থানে হামলা চালিয়েছে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে ধাপে ধাপে এসব হামলা চালানো হয়। হায়াতি বলেন, কর্মকর্তারা এখনো প্রতিটি এলাকার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন। তবে তিনি আহভাজRead More