Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, শ্রমিক নির্যাতন, মিথ্যা মামলা এবং শ্রমিক হত্যার বিচারহীনতার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে সর্বাত্মক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের আহবানে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার হোটেল শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই বুধবার সন্ধ্যায় নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শ্রমিকনেতা তফাজ্জল হোসেন। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিকRead More


সিলেটে হাম-উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৭১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী- মারা যাওয়া শিশু আয়ান (২) সুনামগঞ্জের ভাদেশ্বর এলাকার নাসির মিয়ার ছেলে। ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে নিয়ে বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১০৮ জন। জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৫৮০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলাভিত্তিক হিসাবে হবিগঞ্জে সর্বোচ্চ ২৯৬ জন,Read More


দালালের খপ্পরে পড়ে তিন মাস ধরে সৌদির জেলে হবিগঞ্জের সুজন

বৈশাখী নিউজ ডেস্ক: দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে গিয়ে প্রায় তিন মাস ধরে জেলে বন্দি রয়েছেন হবিগঞ্জের মাধবপুরের মশিউর রহমান সুজন (৩৫) নামে এক যুবক। ভুক্তভোগী মশিউর রহমান সুজন চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মতি মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ দালালচক্রের মাধ্যমে ভুয়া ভ্রমণ ভিসায় তাকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরপরই তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, হরিনখোলা এলাকার মুমিন মিয়া ও ডালিম মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ভুয়া ভ্রমণ ভিসার মাধ্যমে লোকজনকে বিদেশে পাঠিয়ে প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের প্রলোভনে পড়ে বিদেশেRead More


মালয়েশিয়ায় ভবনের ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্লাত রামগঞ্জের লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। বুধবার দুপুরে নিহত মিল্লাতের বড় ভাই ও রামগঞ্জ পদ্মাবাজারে মদিনা ফার্মেসির স্বত্বাধিকারী শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে মিল্লাত জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার সংসারে স্ত্রী ও দুই মেয়েRead More


লিবিয়ায় জিম্মি ৬ বাংলাদেশি তরুণ, পরিবারকে ভিডিও কলে রেখে নির্যাতন

বৈশাখী নিউজ ডেস্ক: ভালো জীবনের আশায় ইতালি পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় তরুণ। কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। অবৈধ পথে লিবিয়ায় যাওয়ার পর প্রায় আট মাস ধরে তাঁরা মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি রয়েছেন। মুক্তিপণের টাকা আদায়ে তাঁদের ওপর চালানো হচ্ছে নির্মম নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও ও ছবি ইমো, হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে জনপ্রতি ২৭ লাখ টাকা দাবি করছে চক্রটি। জিম্মি হওয়া তরুণরা হলেন- খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২০), মাহবুবুর রহমানের ছেলে মানিকুল ইসলাম (২০),Read More


সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অপরাধে আব্দুল কাহার (৬২) নামের এক বৃদ্ধকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাহার (৬২) সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। বুধবার (২২ জুলাই) বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জিনাত সুলতানা এই রায় ঘোষণা করেন। মামলায় বাদী পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল কাদির (জিলান) এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর দুপুর অনুমানRead More


৩টি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৭ সাল হজ পালনে ইচ্ছুক বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এবার সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। এই তিনটি প্যাকেজের পাশাপাশি এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরো ১টি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন। বুধবার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে হাব সভাপতি ˆসয়দ গোলাম সারওয়ার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ হাব নেতারা উপস্থিত ছিলেন। হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩টি হজ প্যাকেজ করা হয়েছে। হজ প্যাকেজ-১ (বিশেষ) এরRead More


অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব শুক্রবার, নির্বাচিতরা যাবে জাতীয় পর্বে

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএএ) উদ্যোগে অনুষ্ঠিতব্য ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক বাছাই পরীক্ষা আগামী ২৪ জুলাই, শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পর্ব থেকে নির্বাচিত প্রতিযোগীরা আগামী ৩১ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে গত সোমবার (২০ জুলাই) সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, সিলেট শাখার আহ্বায়ক অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য এবং সংগঠনের সদস্য ফুজায়েল আহমদ। তাঁরা জানান, ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পরRead More


ওসমানীনগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: ৫ ফার্মেসিকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনিবন্ধিত ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে পাঁচটি ফার্মেসিকে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা ড্রাগ সুপার সৌরভ কুমার কুণ্ডু। অভিযানে গোয়ালাবাজার মেডিসিন সেন্টারকে ৩০ হাজার টাকা, মেসার্স ঊষা মেডিসিন সেন্টারকে ১৫ হাজার টাকা, মেসার্স বিবিয়ানা ফার্মেসীকে ১৫ হাজার টাকা, মেসার্স সেবা ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং রয়েল মেডিসিন সেন্টারকে ৫ হাজার টাকাRead More


ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে মোদি

আন্তর্জাতিক ডেস্ক: প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ, শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে শুরু হওয়া তরুণদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। রাজধানী দিল্লি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) পার্লামেন্ট অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশের লাঠিপেটা, টিয়ারশেল ও ধরপাকড়ের পর আন্দোলনের গতি আরও বাড়ে। সোমবার দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া ‘চলো সংসদ’ কর্মসূচিতে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ অংশ নেন। বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু আন্দোলনকারী আহত হন এবং শতাধিকRead More