মালয়েশিয়ায় ভবনের ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিল্লাত রামগঞ্জের লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।
বুধবার দুপুরে নিহত মিল্লাতের বড় ভাই ও রামগঞ্জ পদ্মাবাজারে মদিনা ফার্মেসির স্বত্বাধিকারী শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে মিল্লাত জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার সংসারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
নিহত মিল্লাতের ভাই শরীফ হোসেন বলেন, দীর্ঘ বছর ধরে মিল্লাত বিদেশের মাটিতে রয়েছে। কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে গিয়ে সে ঘটনাস্থলেই মারা গেছে। কখনো ভাবিনি এভাবে তার মৃত্যুর খবর শুনতে হবে। আমার ভাই খুব ভালো মানুষ ছিল। পরিবারের কাউকে মানাতে পারছি না। খবর পাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আর্তনাদ করছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কিন্তু ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুনRead More
কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিলো বাংলাদেশ দূতাবাস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিতেRead More



Comments are Closed