Main Menu

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অপরাধে আব্দুল কাহার (৬২) নামের এক বৃদ্ধকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

Manual6 Ad Code

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাহার (৬২) সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

Manual1 Ad Code

বুধবার (২২ জুলাই) বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জিনাত সুলতানা এই রায় ঘোষণা করেন। মামলায় বাদী পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল কাদির (জিলান) এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান।

Manual1 Ad Code

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর দুপুর অনুমান ১টায় হালুয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী (৬) তার নিজ বাড়ির পাশে আসামী আব্দুল কাহারের নাতনীর সাথে খেলাধুলার জন্য যায়। এ সময় আসামি আব্দুল কাহার শিশুটিকে তার শয়নকক্ষে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি চিৎকার শুরু করলে আসামী বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায় এবং শিশুটির মা-বাবা তাকে উদ্ধার করে রক্তাক্ত ও আহত অবস্থায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।

পরবর্তী সময়ে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামি আব্দুল কাহারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (৪) (খ) ধারায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় চিকিৎসা সনদ, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও বিজ্ঞ আদালতে শিশুটির দেওয়া ২২ ধারার জবানবন্দি পর্যালোচনায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক জিনাত সুলতানা আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code