সিলেটে হাম-উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৭১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী- মারা যাওয়া শিশু আয়ান (২) সুনামগঞ্জের ভাদেশ্বর এলাকার নাসির মিয়ার ছেলে। ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে নিয়ে বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১০৮ জন।
জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৫৮০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলাভিত্তিক হিসাবে হবিগঞ্জে সর্বোচ্চ ২৯৬ জন, সিলেটে ১৯৬ জন (মৃত্যু ২), সুনামগঞ্জে ৬১ জন এবং মৌলভীবাজারে ২৭ জন শনাক্ত হয়েছেন।
বর্তমানে সিলেটের বিভাগীয় সদর ও বিভিন্ন উপজেলার জেলা-উপজেলা হাসপাতালে মোট ২৪৮ জন হামে আক্রান্ত ও সন্দেহজনক রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন রোগী ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন রোগী ভর্তি আছেন।
এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৮ জন, মাউন্ট এডোরা, আইডি হাসপাতাল ও স্মার্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন করে, ফেঞ্চুগঞ্জ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন করে এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি রয়েছেন।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২৬০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed