Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বিশ্বনাথে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে সুমাইয়া বেগম (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের দিনমজুর রিয়াছত আলীর কন্যা। সুমাইয়ার পিতা রিয়াছত আলী বলেন, “বুধবার সকালে সুমাইয়া ও তার এক ছোট বোনকে বাড়িতে রেখে এবং অন্যান্য ছোট ভাইদের সাথে নিয়ে পাশের বাড়িতে বাঁশ কাটার কাজে যান তার পিতা-মাতা। দুপুরের দিকে ছোট বোনকে ঘরের বাইরে ভাত খেতে দিয়ে নাকি ঘরের দরজা বন্ধ করে দেয় সুমাইয়া। এসময় ঘরের বাইরে থাকা ছোটRead More


সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর খাদিমপাড়াস্থ বিআইডিসি এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার হাসান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হন। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার দাসপাড়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানাধীন শহরতলীর খাদিমপাড়াস্থ বিসিক শিল্প এলাকার সামনে অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী মারা যান এবং মোটরসাইকেল চালক গুরুতরRead More


রক্তের বিনিময়ে হলেও কোন জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার ও জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না।’ বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি দেশে এসে বলেছিলেন আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের জিকে গউসের অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে।Read More


গোলাপগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সোহাদ (১০) নামের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহাদ গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার নয়া মসজিদ গ্রামের রেজাউল করিম রেহানের ছেলে। স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩ টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ নয়া মসজিদ এলাকায় সড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে ছিল। এসময় সড়কের বাহিরে গিয়ে একটি মোটরসাইকেল (সিলেট-ল-১২-১৪০২) সোহাদকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলাRead More


তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা

সুনামগঞ্জ প্রতিনিধি: বিআইডব্লিউটির অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুুর ও জামালগঞ্জ উপজেলার চারটি নদী পথে অনির্দিষ্ট কালের নৌপরিবহন ধর্মঘট চলছে। নৌযান মালিক, শ্রমিকগন, নৌ পরিবহন সমিতি একাত্মাপোষন করায় নদীতে নৌকা চলাচল বন্ধ রয়েছে। শুধু বিআইডব্লিউটিএ নয় টুলটেক্স, খাস কালেকশনের নামেরও চাঁদাবাজি বন্ধের দাবীতে গত মঙ্গলবার (২৮ জুলাই) থেকে তাহিরপুর উপজেলার পাটলাই নদী, যাদুকাটা নদী, রক্তি নদী এবং জেলার জামালগঞ্জ উপজেলার সুরমা নদী পথে কয়লা, চুনাপাথর,বালু পরিবহণ হচ্ছে না দেশের বিভিন্ন প্রান্তে। এতে করে ব্যবসায় স্থবিরতা নেমে এসেছে আর নদীতে নেই চিরচেনা নৌযান চলায় শব্দ। এর পূর্বে রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলাRead More


বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ করছে সৌদি আরব। জেদ্দায় নির্মাণাধীন জেদ্দা টাওয়ারের উচ্চতা এক হাজার মিটারেরও বেশি করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ভবনটির ৪৩০ মিটারের বেশি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকল্পটির বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল জানিয়েছেন, টাওয়ারটির নির্মাণকাজ এগিয়ে চলছে এবং এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে নির্মাণ করা হবে। প্রকল্পটির ৪০ শতাংশের বেশি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও আর্থিক সংকট ও ঠিকাদার-সংক্রান্ত জটিলতায় ২০১৮ সালে কাজ স্থগিত হয়ে যায়। পরে ২০২৫ সালে পুনরায়Read More


‘ছাত্রদলের লাগাম টানুন, না হলে পেটুয়া বাহিনী হিসেবে ঘোষণা দিন’: সারজিস আলম

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি যদি অতীতের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি করতে না চায়, তাহলে ছাত্রদলের লাগাম টানতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি অভিযোগ করেন, ছাত্রদল ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় কার্যক্রম পরিচালনা করছে এবং একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ সাতটি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, ‘‘যদি ছাত্রদলের লাগাম টানতে না পারেন,Read More


সংবিধানে আঘাতের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বৈশাখী নিউজ ডেস্ক: সংবিধানে আঘাতের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। পাটোয়ারী বলেন, সংবিধানের আঘাতের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গঠন হবে। আমরা একটা অভাগা জাতি, যে অবস্থায় আছি। এই শিকলটা আমাদের ভেঙে দিতে হবে এবং এই শিকল ভাঙ্গার জায়গাটাতে প্রথমেই সংবিধানে আঘাত করতে হবে। বাংলাদেশের সংস্কারটা কমপ্লিট করা প্রয়োজন। যদি এটা না হয় আপনার, আমার, সন্তানের, বাংলাদেশেরRead More


এনসিপির নেতৃবৃন্দের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ার উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার, সাংগঠনিক সম্পাদক আদনান মোহন প্রমুখ উপস্থিত ছিলেন। Views: 133


কানাইঘাটের পদযাত্রায় যাচ্ছে এনসিপি নেতৃবৃন্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে একাধিক স্থানে বাধা পেয়ে এনসিপি নেতারা সিলেট সার্কিট হাউসে ফিরছিলেন, তখন এনসিপির কানাইঘাট পদযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তা দূর করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, আমরা বাংলাদেশের আপামর ছাত্র-জনতাসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিকRead More