গোলাপগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সোহাদ (১০) নামের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোহাদ গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার নয়া মসজিদ গ্রামের রেজাউল করিম রেহানের ছেলে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩ টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ নয়া মসজিদ এলাকায় সড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে ছিল। এসময় সড়কের বাহিরে গিয়ে একটি মোটরসাইকেল (সিলেট-ল-১২-১৪০২) সোহাদকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে বুধবার রাতে মৃত্যুবরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল। তিনি বলেন, বৃহস্পতিবার বাদ যোহর জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed