Main Menu

বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ করছে সৌদি আরব। জেদ্দায় নির্মাণাধীন জেদ্দা টাওয়ারের উচ্চতা এক হাজার মিটারেরও বেশি করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ভবনটির ৪৩০ মিটারের বেশি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রকল্পটির বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল জানিয়েছেন, টাওয়ারটির নির্মাণকাজ এগিয়ে চলছে এবং এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে নির্মাণ করা হবে। প্রকল্পটির ৪০ শতাংশের বেশি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও আর্থিক সংকট ও ঠিকাদার-সংক্রান্ত জটিলতায় ২০১৮ সালে কাজ স্থগিত হয়ে যায়। পরে ২০২৫ সালে পুনরায় নির্মাণকাজ শুরু হয়।

নির্মাণ শেষ হলে জেদ্দা টাওয়ারের উচ্চতা এক কিলোমিটারের বেশি হবে। ফলে এটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। ২০২৮ সালের মধ্যে টাওয়ারটির নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

জেদ্দা টাওয়ারে থাকবে বিলাসবহুল হোটেল, আবাসিক ফ্ল্যাট, অফিস স্পেস এবং একটি বিশাল ওয়াচ টাওয়ার। জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রস্থলে নির্মাণাধীন এই টাওয়ারটি সৌদি আরবের বৃহৎ নগর ও পর্যটন উন্নয়ন পরিকল্পনার অন্যতম প্রধান প্রকল্প।

প্রকল্পটি বাস্তবায়ন করছে জেদ্দা ইকোনমিক কোম্পানি। এতে প্রিন্স আল-ওয়ালিদের কিংডম হোল্ডিং কোম্পানির পৃষ্ঠপোষকতা রয়েছে।

Share





Related News

Comments are Closed