সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর খাদিমপাড়াস্থ বিআইডিসি এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার হাসান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হন।
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার দাসপাড়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানাধীন শহরতলীর খাদিমপাড়াস্থ বিসিক শিল্প এলাকার সামনে অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী মারা যান এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। এসময় গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে। পরে দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজের মর্গে প্রেরণ করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘শাহপরান (রহ.) থানাধীন শহরতলীর বিসিক শিল্প এলাকার সামনে অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী মারা যান। লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজের মর্গে প্রেরণ করা হলেও পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed