Main Menu

কদমতলীতে হোটেলের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলিতে হোটেল তাজমহলের দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ২টায়। গুরুতর আহত ব্যক্তির নাম শাহীন আহমদ (৩০)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তাজমহল হোটেলের ম্যানেজার নুর মোহম্মদ জানান বেলা দুইটার দিকে কয়েকজন মোটরসাইকেল আরোহী হোটেলে ভাংচুর চালায়। এসময় তারা দুই রাউন্ড ফাকা গুলিও ছোড়ে। এরপর তারা হোটেলে দুটো তালা লাগিয়ে চলে যায়। হামলাকারীরা হেলমেট ও গামছা পরেছিলো বিধায় কাউকে চেনা যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজলসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, হোটেল তাজমহল নিয়ে দুটি মহলের মধ্যে দীর্ঘদিন যাবত উত্তেজনা বিরাজ করছে।

Share





Related News

Comments are Closed