বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পরিবহণ ও হোটেল শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলায় পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেট জেলার সকল পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও পরিবহণ মালিক সমিতির নেতারা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে সিলেট জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ের সামনে এক সভায় এ ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক। এসময় তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনী তিনবার পরিবহণ শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। পরিবহণ শ্রমিকরা নিরাপত্তার অভাবে কর্মবিরতী ও বুধবার থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে। তাই তাদের পক্ষে আমি বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের আহবান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন পরিবহণ মালিক ঐক্য সমিতির সভাপতি জমির আহমদ, সহ-সভাপতি হেলাল মিয়া, ট্রাক মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমদ সোহেল, সধারণ সম্পাদক পুলক কবির চৌধুরী, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দীলু মিয়া।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed