দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে এক আলোচনা সভা গত ২ অক্টোবর সোমবার রাতে সিলেট নগরীর সুবিধবাজারস্থ পরিষদের কেন্দ্রীয় লিয়াজোঁ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের আবায়ক কমিটির জৈষ্ঠ্য সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আ.ন.ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক খছরুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্য শাখার আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দিন মখদ্দুছ। সভায় সর্বসম্মতিক্রমে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত আবেদন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখনে ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, পরিষদের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা দবিরুল ইসলাম, এ.টি.এম তারেক, সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, এডভোকেট আমির উদ্দিন, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি শফিক আহমদ, মাহবুবুল আলম মুহিত, সহ-সভাপতি ফয়সল আহমদ বাবুল, বদরুল আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক ও সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দুর রহমান, আবু শামীম, আবু শাফলাত, আতিকুর রহমান আতিক, মানিক মিয়া, সাবেক মেম্বার পিয়ার আলী, এখলাছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আড়াই লক্ষ জনগণের প্রাণের দাবী অবিলম্বে দক্ষিণ ছাতক উপজেলা ঘোষণা করা হউক। দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়িত হলে এলাকার জনগণ খুব সহজেই সরকারী সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণসংযোগ অব্যহত রয়েছে। উপজেলা বাস্তবায়িত না হওয়ার পর্যন্ত এই কার্যক্রম অব্যহত থাকবে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed