Main Menu

টুকের বাজার ইউপি সদস্য লাভলী বেগম’র শপথ গ্রহন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের সংরক্ষিত (১,২,৩ ওয়ার্ড) ১নং আসনে নব নির্বাচিত ইউপি সদস্য লাভলী বেগম এর শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী এ শপথ বাক্য পাঠ করান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুস্টানে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট সমাজসেবী শফিক মিয়া, মোঃ আব্দুস শহীদ, তারেক আহমদ, আব্দুল খালিক, রুমা বেগম প্রমুখ। শপথ অনুষ্ঠান শেষে নব নির্বাচিত ইউপি সদস্য লাভলী বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান নিবার্হী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। এসময় নব নির্বাচিত ইউপি সদস্য লাভলী বেগম এলাকার সার্বিক উন্নায়নে কাজ করার আশা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।

Share





Related News

Comments are Closed