Main Menu

দক্ষিণখানে গৃহবধূ গণধর্ষণের শিকার, গ্রেপ্তার দুই

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখান এলাকায় এক গৃহবধূকে তার ভাসুরসহ দুইজন জোরপূর্বক গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার ভাসুর ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক সুজন বলেন, ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজারের ১২৮/১ নম্বর টিনসেট বাড়িতে ভাড়া থাকত। গত ১ অক্টোবর রাতে ওই গৃহবধূর ভাসুর মামুন ও তার বন্ধু শফিক নির্যাতিতার বাসায় আসে। পরে তারা দুইজনে মিলে ওই গৃহবধূকে জোরপূর্বক সারারাত ধর্ষণ করে বলে অভিযোগ ওই গৃহবধূর।

এরপর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল কিন্তু ধর্ষিতার পরিবার তাদের অবস্থানে অনড় থাকায় এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় দক্ষিণখান থানায় একটি মামলা করা হয়। পরে পুলিশ অভিযুক্ত মামুন ও শফিককে গ্রেপ্তার করে।

উপপরিদর্শক সুজন বলেন, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময়ে ওই গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরে তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেয়া হবে।

Share





Related News

Comments are Closed