সকল অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হবে: অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন শারদীয় দুর্গাপূজা বাঙালীর একটি অন্যতম উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আড়ম্ভরপূর্ণভাবে এই উৎসবে অংশ নেন। তিনি বলেন, সমাজে এখনও দানব ও অসুর শক্তি শুভ শক্তিকে আঘাত করছে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সমাজ ও পৃথিবীতে অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীরা এই বৃহত্তম ধর্মীয় উৎসবে দেবী দুর্গার কাছে প্রার্থনা জানাবেন। তিনি বলেন, বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলেছে। এই সম্প্রীতিকে টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে মির্জাজাঙ্গাল সনাতন যুব ফোরাম সিলেটের পূজা মন্ডপে উপস্থিত ভক্ত ও সুধীজনদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী উপরোক্ত কথা বলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য তপন মিত্র, জুমের খান, মহানগর যুবলীগের আহŸায়ক আলম খান মুক্তি, অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য্য জনি। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক ও সনাতন যুব ফোরাম সিলেটের সদস্য রজত কান্তি গুপ্ত।
পূজা মন্ডপ পরিদর্শনে সংগঠনের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় সনাতন যুব ফোরামের সভাপতি পঙ্কজ বিশ্বাস টিটো, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, যুব ফোরামের অন্যতম সদস্য মিহির দেব বরুণ বণিক, বিধান পাল, প্রদীপ কর্মকার, বিপ্লব কর্মকার, জয় দেব, জনি দেব, রকি দেব সহ কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অর্থমন্ত্রী শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সিলেট সদর এবং মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে তাঁর পক্ষ থেকে সিলেট মহানগর ও সদর উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপে পূজারীদের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed