Main Menu

সিলেটে ৮ কেজি গাজা সহ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌকিদেখী থেকে লোকমান হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ৮ কেজি গাজা সহ হাতে নাতে তাকে আটক করে। আটক লোকমান হোসেন বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার ফাশিন গ্রামের সুরুজ মিয়ার পুত্র। সে সিলেট রেল স্টেশন এলাকায় বসবাস করে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির এস আই চন্দ্র শেখর বড়ুয়া।

 

 

 

Share





Related News

Comments are Closed