Main Menu

রাজনগরের পাঁচগাঁও মণ্ডপ পরিদর্শনে প্রধান বিচারপতি

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরের পাঁচগাঁওয়ে উপমহাদেশের প্রসিদ্ধ লাল বর্ণের র্দূগা দেবীর মন্দির পরিদর্শনে এসেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে স্বস্ত্রীক এই মন্দিরে আসেন প্রধান বিচারপতি। সেখানে দেবী দর্শন ও অঞ্জলি নিবেদনের পর তিনি স্থানীয় সনাতন ধর্মীয় নেতাদের সাথে কুশল বিনিময় করে সকাল ১০ টায় রাজনগর ত্যাগ করেন।

মণ্ডপ পরিদর্শনকালে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল্লাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাখী আহমেদ, ওসি শ্যামল বণিক, প্রধান বিচারপতির স্ত্রী সুষমা সিনহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেতকী রঞ্জন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অসিত দেব, ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি মিহির কান্তি দাশ মঞ্জু উপস্থিত ছিলেন।

এদিকে বিকাল ৩ টায় মণ্ডপ পরিদর্শনে আসেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। এ সময় তার সাথে ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আছকির খান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদির ফৌজি, যুগ্ম আহ্বায়ক হারুন মিয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু।

এর আগে বুধবার রাতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও রাজনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই ওই মণ্ডপ পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed