সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আশফাক আহমদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ও খাদিমনগর ইউনিয়নের বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ। বুধবার বিকেল থেকে তিনি খাদিমনগর ইউ/পির কালাগুল, বড়জান ও ছড়াগাঁং চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন করেন। খাদিমপাড়া ইউপির বটেশ্বর চুয়াবহর, কুশিরগুল, দলইপাড়া, কৌলাউতি, বাহুবল, বহর মনিপুরি পাড়া মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি’র পক্ষ থেকে বস্ত্র বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউ/পি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মখলিছুর রহমান, খাদিমপাড়া ইউ/পি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, টুলটিকর ইউ/পি চেয়ারম্যান এস.এম আলী হোসেন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: জিয়াউল হক, খাদিমপাড়া ইউ/পি আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ বদরুল ইসলাম, জমির আলি, ইউপি সদস্য নিজাম উদ্দিন, আব্দুল মছব্বির, কবির আহমদ, রিপন আহমদ, শামিম আহমদ, উপজলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আজিজুর রহমান সামাদ, যুবলীগ নেতা সোহেল আহমদ, ফরিদ আহমদ, আইন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম আহমেদ, প্রমেশ সূত্রধর প্রমুখ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed