Main Menu

পূজা উপলক্ষ্যে ৮৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সিসিকের আর্থিক অনুদান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সিলেট নগরে বসবাসরত অস্বচ্ছল ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড সিলেট এর পক্ষ থেকে ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সিলেট নগরের বসবাসরত অস্বচ্ছল ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করার জন্য মেয়রের কাছে আবেদন করলে তা গৃহিত হয়।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্টানের মধ্যে দিয়ে সিটি করপোরেশনের হল রুমে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সম্মাননা অনুদান প্রদান করেন মেয়র আরিফুল হক চৌধুরী। মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড সিলেটের তালিকা অনুসারে ৮৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় মেয়র আরিফুল হক বলেন- সম্প্রদায় আর সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ সিলেট। আমরা চাই ধর্মীয় সম্প্রীতিতে অটুট থাকবে এ নগরী। প্রতিটি ধর্মীয় উৎসবে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে সবসময়ই আলাদাভাবে অনুদান প্রদান করা হয়। সেই সাথে ধর্মীয় উদযাপন কমিটির পাশাপাশি স্কুল-কলেজে যারা ধর্মীয় অনুষ্টানের আয়োজন করে তাদেরকেও অনুদান দেয়া হয়ে থাকে। এবারের পূজায় মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে আর্থিক সম্মননা প্রদান করতে পেরে আমি গর্বিত।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ জানান-মুক্তিযোদ্ধা সংসদ থেকে পূজা উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আর্থিক সম্মননা চেয়ে আবেদন এই প্রথম করা হয়েছে। প্রথম আবেদন করার পরই মেয়র সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার দেয়া এই আর্থিক সম্মাননা অনুদানটি ধর্মীয় বন্ধন আরও শক্তিশালী করেছে। এর আগে মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতরের সময়ও মেয়র আর্থিক সম্মাননা অনুদান প্রদান করেন। আমরা আশাবাদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

Share





Related News

Comments are Closed