Main Menu

ওসমানীনগরে বিকাশ কর্মীর ৫ লাখ টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলায় ফিল্মী কায়দায় এক বিকাশ কর্মীর ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে- রবিবার দুপুরে বিকাশ কর্মী তমাল সোম গোয়ালাবাজার থেকে ৫ লাখ টাকা নিয়ে একটি সিএনজি অটোরিকশাযোগে উপজেলার শেরপুর এলাকায় রওয়ানা দেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার ইউনিয়নের ফিলিং স্টেশনের সামনে (ব্রাহ্মণগ্রাম) আসামাত্র মোটরসাইকেলে থাকা তিন দুর্বৃক্ত তাকে বহনকারী সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এক পর্যায়ে তার বেগে থাকা ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা। বিকাশের পরিবেশক মোঃ আলীম ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ সহিদ উল্যা বলেন- ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share





Related News

Comments are Closed