ওএমএস’র চালের দাম বেড়ে দ্বিগুণ: সিলেটে কিনছেন না ক্রেতারা
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে দাম বেড়ে যাওয়ায় খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালের দাম ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করেছে সরকার। যে কারণে সিলেটে খোলা বাজারে খুব কম ক্রেতাকেই ওএমএসের চাল কিনতে দেখা যায়। পূর্বে ওএমএস চাল বিক্রি করা ট্রাকের পিছনে ক্রেতাদের লম্বাসারি দেখা গেলেও রবিবার সিলেটের বিভিন্ন পয়েন্টে ট্রাকের পিছনে ক্রেতাসমাগম তেমন একটা দেখা যায়নি।
এদিকে ঢাকা মহানগরীতে চালের পাশাপাশি আগের দামেই অর্থাৎ ১৭ টাকা কেজিতে আটা বিক্রি হলেও ঢাকার বাইরে জেলা শহরে বিক্রি হচ্ছে শুধু চাল।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান রোববার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আগে ওএমএসের চালের দাম ২৪ টাকা থেকে কমিয়ে ১৫ টাকায় করা হয়। অনেক দিন হয়ে গেছে, বাজারে চালের দামও বেড়েছে। ওএমএস এর দাম বাজারের সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে।
“চালের দামে আকাশ-পাতাল পার্থক্য তো রাখা যায় না। বেশি পার্থক্য থাকলে লিকেজের সম্ভাবনা বেড়ে যায়, নানান রকমের সমস্যা হয়।”
রোববার থেকে সারা দেশে ওএমএস চালু হওয়ার কথা থাকলেও সব জায়গায় চালু হয়নি। এ ব্যাপারে বদরুল হাসান বলেন, “আশা করছি দুই-এক দিনের মধ্যে সব জায়গায় ওএমএস চালু হবে।”
৬২৭টি ট্রাক থেকে ওএমএসের চাল ও আটা বিক্রি করা হবে জানিয়ে বদরুল হাসান বলেন, ঢাকা মহানগরীতে ১২০টি ট্রাকে করে চাল ও আটা বিক্রি করা হবে, প্রতি ট্রাক থেকে দুই টন আটা ও এক টন চাল বিক্রি করা হবে। ঢাকার বাইরে বিক্রি হবে শুধু চাল। ওএমএসের প্রতি কেজি চালের গুদাম মূল্য সাড়ে ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছিলেন, ওএমএসে আগের মতোই ১৫ টাকা কেজিতে চাল এবং ১৭ টাকা কেজিতে আটা বিতরণ করা হবে। কিন্তু এই কর্মসূচি চালুর দিন দ্বিগুণ দামে চাল বিক্রি করছে সরকার। যার কারণে খাদ্যগুদাম থেকে ডিলাররা তাদের নামে ইস্যু করা চাল তুলছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার জানান- হুট করে ওএমএসের চালের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা চাল কিনছেন না। হঠাৎ করে চালের দাম বাড়িয়ে ফেলায় সুফলভোগিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ জানান- বর্তমানে চালের দাম দ্বিগুণ হারে বেড়ে গেছে। যে কারণে সাধারণ মানুষ বেশ কষ্টের মধ্যে আছে। নিম্ম ও মধ্যবিত্তরা ওএমএস চালের দিকে তাকিয়ে থাকতেন। এখন সেটাও বেড়ে গেছে। আমার প্রত্যাশা, সরকার মানবিক দিক বিবেচনায় নিয়ে ওএমএস চালের মূল্য কমিয়ে আনবে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed