Main Menu

সিলেট থেকে নিখোঁজ দুই শিক্ষার্থী চট্টগ্রামে উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট থেকে নিখোঁজ হওয়া জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ-এর দুই শিক্ষার্থী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চাকতাই মাদরাসা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে।

গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কাউকে না জানিয়ে দু’জন একসাথে জামেয়া থেকে বের হয়ে যায়। গ্রামের বাড়ি, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য পরিচিত স্থানে খোঁজ নিয়ে তাদের কোনো সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও পত্রপত্রিকায় নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। এয়ারপোর্ট থানায় উভয়ের নামে পৃথক জিডিও করা হয়। নিখোঁজ হওয়ার ছয় দিনের মাথায় রবিবার সন্ধায় ফেসবুকের মাধ্যমে চট্টগ্রামের এক মাদরাসা-শিক্ষক তাদের অবস্থান সম্পর্কে জামেয়া কর্তৃপক্ষকে অবগত করেন। সাথে সাথে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রতিষ্ঠান পরিচালকসহ তাদের অভিভাবকরা। এ সংবাদ লেখা পর্যন্ত তারা চট্টগ্রামের চাকতাই মাদরাসার জনৈক শিক্ষকের হেফাজতে রয়েছে। তবে নিখোঁজ হওয়ার কোনো কারণ এখনো জানা যায়নি।

নিখোঁজ দুই শিক্ষার্থীর নাম জুবায়ের আহমদ (১৬) ও হোসাইন আহমদ চৌধুরী (১৫)। জুবায়রের বাড়ি মৌলভীবাজারের জুড়ি থানার জাঙ্গারাই গ্রামে। তার পিতার নাম জহিরুল ইসলাম এবং হোসাইনের বাড়ি জকিগঞ্জ থানার পীরনগর গ্রামে। তার পিতার নাম মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী।
জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ-সিলেট এর পরিচালক হাফিয মাওলানা ফখরুযযামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

Share





Related News

Comments are Closed