Main Menu

আয়শা খাতুন সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রথম দিকে তার সাফল্য ছিলো উপজেলায়। এর পরে সেই সাফল্যের ব্যাপ্তি বিস্তৃত হয় পুরো সিলেট জেলায়। এবার এই সাফল্য ডানা মেলেছে পুরো সিলেট বিভাগেই। দক্ষিণ সুরমা উপজেলা ও সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়া মোছাম্মাৎ আয়শা খাতুন এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন।

আয়শা খাতুন দক্ষিণ সুরমার হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।

মেধাবী শিক্ষিকা আয়শা খাতুন দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষামূলক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

আয়শা খাতুন দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরের মরহুম ইউসুফ আলী কুটু মিয়া ও মোছাম্মাৎ রাহিমা খাতুনের মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট আয়শা লালবাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিনের ছোট বোন। আয়শা সকলের দোয়া প্রত্যাশী।

 

 

Share





Related News

Comments are Closed