শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, ননএমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিও এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে রোববার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি খালেদ মহি উদ্দিন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জয়নুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামছুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক ফোরামের জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, সহ সভাপতি আব্দুলাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মুহা. আব্দুল মতিন, মহানগর স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য শিপ্রা রায়, আবুল কালাম আজাদ, হরিপদ দত্ত, জিয়াউর রহমান, মাসুক আহমদ প্রমুখ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed