শনির বুকে মহাকাশযান ‘ক্যাসিনি’র মরণঝাঁপ
বৈশাখী নিউজ ডেস্ক: কথা ছিল নিজে জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে কিন্তু তার আগে পর্যন্ত পৃথিবীকে জানিয়ে যাবে শনির অজানা সব তথ্য। আর সেই মতোই নিজের নির্ধারিত ভাগ্য মেনে দীর্ঘ ২০ বছরের যাত্রা শেষে সূর্য থেকে ৬ নম্বর গ্রহটির বুকে ঝাঁপ দিয়ে ছাই হয়ে গেল মহাকাশযান ক্যাসিনি।
এই মহাকাশযানটি সর্বশেষ শনির ছবিটি তুলে পাঠিয়েছে ভারতীয় সময়ের হিসেবে ভোর ৫টা ১৬ মিনিটে। রহস্যে মোড়া শনির এত কাছ থেকে ছবি তুলতে বা তথ্য সংগ্রহ করতে পারেনি আর কোনও মহাকাশযান।
বিজ্ঞানীরা আশা করছেন মহাকাশযান ‘ক্যাসিনি’র ছবি ও তথ্য থেকে অনেক অজানা খবর মিলতে পারে ওই গ্রহ সম্পর্কে। শনির বায়ুমণ্ডল ফুঁড়ে ধীরেসুস্থে নিরাপদে নামানোর মতো করে নয়, এই মরণ-ঝাঁপের জন্যেই তৈরি করা হয়েছিল ৩৯০ কোটি ডলারের ক্যাসিনিকে।
নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ এবং ইতালীয় মহাকাশ সংস্থা এএসআই-এর যৌথ প্রয়াস ছিল এটি। ক্যাসিনি তার লক্ষ্য পূরণ করায় উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।
টুইটারে বার্তা ভেসে উঠেছে, ‘রাতের আকাশে যত বার শনিকে দেখব, প্রতি বার তোমার কথাই মনে পড়বে… আরআইপি, শান্তিতে থেকো ক্যাসিনি।’
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed