এখন অফলাইনেও গুগল ট্রান্সলেটে বাংলা
বৈশাখী নিউজ ডেস্ক: যেকোন ভাষার শব্দ বা বাক্য অন্য ভাষায় অনুবাদ করার জন্য গুগলের বিশ্বব্যাপী জনপ্রিয় সেবা গুগল ট্রান্সলেট অ্যাপ। ইন্টারনেটের মাধ্যমে এটি ব্যবহার করা লাগলেও, অ্যাপটি আপডেট করায় এবার আরো ৭টি ভাষার মানুষজন ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারবে গুগল ট্রান্সলেট অ্যাপ।
অফলাইনে নতুন যুক্ত হওয়া ভাষাগুলো হচ্ছে- বাংলা, গুজরাটি, কন্নড়, মারাঠি, তামিল, তেলেগু ও উর্দু। অফলাইনে শব্দ বা বাক্যে অনুবাদ ছাড়াও এসব ভাষাভাষীর মানুষজন ভিজ্যুয়াল ট্রান্সলেশন সুবিধাও উপভোগ করতে পারবে। ভিজ্যুয়াল ট্রান্সলেশন সুবিধার ক্ষেত্রে- ইংরেজি লেখা রয়েছে এমন কোনো কিছুর ছবি তুললে (যেমন রাস্তার সাইনবোর্ড) তা বাংলা, গুজরাটি, কন্নড়, মারাঠি, তামিল, তেলেগু ও উর্দু ভাষার মধ্যে কাঙ্ক্ষিত যেকোনো ভাষায় দেখা যাবে।
এছাড়াও গুগল ট্রান্সলেট অ্যাপে যুক্ত করা হয়েছে কনভার্সেশন মোড ফিচার। এই ফিচারের আওতায় অন্য ভাষার মানুষের সঙ্গে নিজস্ব ভাষায় কথোপকথন করা যাবে। উদাহারণস্বরুপ, আপনি ইংরেজি ভাষার কারো সঙ্গে বাংলায় কথা বললে তিনি তা ইংরেজি ভাষায় শুনতে পাবেন।
ইন্টারনেট ছাড়াই অর্থাৎ অফলাইনে অনুবাদ সুবিধা পাওয়ার ক্ষেত্রে কাঙ্ক্ষিত ভাষার প্যাকটি ইন্টারনেট থাকা অবস্থায় ট্রান্সলেট অ্যাপ থেকে ডাউনলোড করে রাখতে হবে। সূত্র: এনডিটিভি
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed