নবীগঞ্জে পর্ন ভিডিও বিক্রেতাকে জেল, ক্রেতাদের জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে পর্ণ ভিডিও বিক্রির অপরাধে মিফতাউল আলম নামের এক দোকানদারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এ দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত মিফতাউল উপজেলার কসবা গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।
এ সময় পর্ণ ভিডিও ক্রয় করার অপরাধে ৫ যুবককে নগদ দুই হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়। ক্রেতারা হলেন, ওই এলাকার খৈকাই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে জনি, শহিদ মিয়ার ছেলে মাহবুব মিয়া, আব্দুর রশিদের ছেলে মোস্তাকিম, প্রজাতপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে রাজু মিয়া, করিমপুরের ছায়েদ মিয়ার ছেলে কাওছার মিয়া।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দন্ডাদেশপ্রাপ্ত মিফতাউল দীর্ঘদিন ধরে ইনাতগঞ্জ বাজারে পর্ণ ভিডিওর রমরমা ব্যবসা করে আসছিল। ফলে স্কুল কলেজের ছাত্রসহ এলাকার উঠতি বয়সের যুবকরা পর্ণ ভিডিওর প্রতি আসক্ত হয়ে পড়ছিল। বৃহস্পতিবার ৫ জন যুবকের কাছে পর্ণ ভিডিও বিক্রি করছিল মিফতাউল। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার তাৎক্ষনিকভাবে একদল পুলিশ নিয়ে তার দোকানে হাজির হয়ে হাতেনাতে তাদের আটক করেন।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উল্লেখিত বিক্রেতাকে ১ মাসের কারাদন্ড ও ক্রেতাদের নগদ ২ হাজার টাকা করে আর্থিক জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed