Main Menu

বন্ধ হয়ে গেল দৈনিক সকালের খবর

বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধ হয়ে গেল দৈনিক সকালের খবর। ছয় বছর পর আজ বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে র‌্যাংগস গ্রুপের মালিকানাধীন এ পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন কর্তৃপক্ষ।

তবে, পত্রিকাটির প্রিন্ট ভার্সন বন্ধ থাকলেও অনলাইন চালু থাকবে। র‌্যাংগস গ্রুপের প্রতিনিধিরা তেজগাঁওয়ের কার্যালয়ে এসে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেয়া হয় বলে নিশ্চিত করে সকালের খবরের সিলেট ব্যুরো প্রধান ফারুক আহমদ।

এর আগে সকালের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার একটি গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ওয়েজ বোর্ডের নিয়ম-কানুন মেনে সংবাদকর্মীদের দেনা-পাওনা মিটিয়ে দেয়া হবে। ২০১১ সালের ২২ মে পত্রিকাটি বের হয়।

Share





Related News

Comments are Closed